ISL: চেষ্টা করেও হার মহমেডানের, মোহনবাগান এসজি ম্যাচের আগে দুরন্ত ছন্দে এফসি গোয়া
আইএসএলে ফের হার মহমেডানের। প্রথমবার আইএসএলের মঞ্চে খেলতে নেমেছে মহমেডান। কিন্তু একরাশ লজ্জা ও হতাশা নিয়েই মরশুম শেষ করার দিকে এগোচ্ছে মহমেডান। মঙ্গলবার গোয়ার বিরুদ্ধে সম্মান রক্ষার ম্যাচেও হার মহমেডানের। ২-০ গোলে হেরে গেল সাদা কালো ব্রিগেড।
গোয়ার বিরুদ্ধে ম্যাচে ৪-৩-৩ ছকে দল সাজিয়েছিলেন মহমেডান কোচ মেহেরাজউদ্দিন। অন্যদিকে ৪-২-৩-১ ছকে খেলতে শুরু করে গোয়া। সামনে শুধু এক স্ট্রাইকার সাদিকু। এই ম্যাচে দুই দলের লক্ষ্য ছিল ভিন্ন। মহমেডানের সুপার সিক্সের আশা আগেই বিলীন হয়ে গিয়েছে তাদের কাছে এই ম্যাচ ছিল সুপার কাপের প্রস্তুতি এবং সম্মানের। অন্যদিকে গোয়া আবার সুপার সিক্সের প্রস্তুতির অঙ্গ হিসাবে এই ম্যাচ খেলতে নেমেছিল।

১ গোলে এগিয়ে থাকলেও আক্রমণের ধার কমায়নি গোয়া। বরং তারা দ্বিতীয় গোলের সন্ধানে মরিয়া প্রয়াস চালাতে থাকে। মানোলো মার্কেজের দল চেপে ধরে মহমেডানকে। গোয়ার লাগাতার আক্রমণে দিশেহারা হয়ে যায় মহমেডান। একের পর এক আক্রমণ করতে থাকে গোয়া। ম্যাচের ৮৬ মিনিটে পদম ছেত্রী আত্মঘাতী করে মহমেডানের হার এবং গোয়ার জয় নিশ্চিত করলেন।
গোটা ম্যাচে মোট ১৯টি শট নিয়েছে গোয়া দল। এই জয়ের ফলে ২৩ ম্যাচে ৪৮ পয়েন্টে পৌঁছে গেল গোয়া।মোহনবাগান এসজি ম্যাচের আগে দুরন্ত ছন্দে এফসি গোয়া। ২৩ ম্যাচ শেষে সাদা কালো ব্রিগেডের প্রাপ্তি ১২ পয়েন্ট।












Click it and Unblock the Notifications