ISL: সুপার সিক্স অত্যন্ত কঠিন, গোয়া ম্যাচে হারের পরই মেনে নিলেন ইস্টবেঙ্গল কোচও
আইএসএলে প্রবেশের পর থেকে এখনও পর্যন্ত প্রতি মরশুমেই হতাশাজনক ফল করেছে ইস্টবেঙ্গল। চলতি মরশুমে শুরুটা একেবারেই ভালো হয়নি লাল হলুদের জন্য। কিন্তু অস্কার ব্রুজো দায়িত্ব নেওয়ার পর কিছুটা হাল ফেরে লাল হলুদের খেলায়। সমর্থকরা আশা করছিলেন এবার অন্তত প্লে অফের টিকিট পাবে লাল হলুদ।
কিন্তু রবিবার গোয়ার কাছে হারের পর সেরা ছয়ে ওঠার পথ অত্যন্ত কঠিন হয়ে গিয়েছে লাল হলুদের জন্য।
রবিবার গোয়ার কাছে হারের পর হতাশা গোপন করেননি ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। তিনিও মেনে নিলেন বর্তমানে যে জায়গায় দল আছে তাতে প্রথম ছয়ে থেকে লিগ শেষ করা কঠিন হয়ে যাবে। তাঁর কথায়, এখান থেকে সেরা ছয়ে উঠা কঠিন। গতকালই বলেছি, টানা তিনটে ম্যাচ না জিততে পারলে সুপার সিক্সে জায়গা করে নেওয়া সম্ভব নয়। তাই সুপার সিক্স এখান থেকে উচ্চাকাঙ্খা বলা যায়। তবে আজকের ম্যাচ আমরা যেভাবে খেলেছি সেটা বজায় রাখতে পারলে অবশ্য বিষয়টি কঠিন হবে না। তবে আমাদের আরও কার্যকরী হয়ে উঠতে হবে।

তবে গোয়ার কাছে হারের জন্য দলের রক্ষণকেই দায়ী করেছেন লাল হলুদ কোচ। তিনি বলেছেন, একটা সেটপিসে প্রতিপক্ষের সবচেয়ে কম উচ্চতার খেলোয়াড় আমাদের গোলকিপার ও সেন্টারব্যাকের মাঝখান দিয়ে গোল করে দিল, এটা মেনে নেওয়া যায় না। সারা ম্যাচে ২৮টা ক্রস করেছি আমরা। একটাও গোল করতে পারেনি, এটা খুবই হতাশাজনক।
একইসঙ্গে অস্কার বলছেন, চোট-আঘাতের জনিত সমস্যা আমাদের দলের ক্ষতি করে দিচ্ছে। তবে গোয়া ম্যাচ থেকে কিছু ইতিবাচক দিক আছে। কয়েক জন খেলোয়াড় প্রায় সুস্থ হয়ে ওঠার মুখে। আমি নিশ্চিত মরশুমের আগামী ম্যাচগুলিতে এবং এএফসি কাপে আমরা ভালো খেলব। সেই কথাও মাথায় রেখে আমাদের এগোতে হবে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications