ISL Derby: ডার্বিতে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়! কিন্ত মন্ত্রীর উদ্যোগে ম্যারাথনের জন্য তৈরি পুলিশ, শুরু বিতর্ক

পুলিশি নিরাপত্তার অভাবে ১১ জানুয়ারি যুবভারতীতে বাঙালির আবেগের ডার্বি ম্যাচ হবে না। চলতি মাসের জানুয়ারি মাসের ৮ থেকে ১৭ তারিখ পর্যন্ত গঙ্গাসাগর মেলা চলবে। ফলে ডার্বিতে নিরাপত্তার দেওয়া সম্ভব নয় বিধাননগর পুলিশের পক্ষ থেকে। কিন্তু ১২ জানুয়ারি শহরে হতে চলেছে দুটি ম্যারাথন। তারমধ্যে একটি শ্রীভূমি ম্যারাথন। যেটি বিধাননগর পুলিশ কমিশনাররেটের অধীনে হবে।

আগামী ১১ জানুয়ারি ছিল আইএসএলের কলকাতা ডার্বি। জানুয়ারি মাসের ৮ থেকে ১৭ তারিখ পর্যন্ত গঙ্গাসাগর মেলা চলবে। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে গঙ্গাসাগরে । কলকাতার বাবুঘাট বিরাট সংখ্যায় সাধু সন্তদের আগমন ঘটে। একটি মেলাও বসে বাবুঘাট অঞ্চলে। সেই জন্য শুধু কলকাতা পুলিশ নয় পাশের বিধাননগর কমিশনাররেট থেকেও প্রচুর সংখ্যায় নিরাপত্তা কর্মীকে এই মেলার জন্য নিয়োগ করতে হয়। ফলে বিধাননগর পুলিশ কমিশনারেটে পর্যাপ্ত সংখ্যায় পুলিশ থাকবে না।

ডার্বিতে নিরাপত্তা দিতে না পারলে কীভাবে পুলিশ নিরাপত্তা দেবে ম্যারাথনে, সেই নিয়ে থাকছে প্রশ্ন। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে শ্রীভূমি ম্যারাথনের বিষয়ে বিস্তারিত সূচি তুলে ধরেন মন্ত্রী সুজিত বসু। বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমার এই বিষয়ে বলেছেন, কালও একটা ম্যাচ হয়েছে। ডার্বি তো অনেক বড়ো ইভেন্ট এই ম্যাচ করার জন্য আমাদের অন্য কমিশনারেটের থেকে পুলিশ নিতে হয়, ফলে সেই ম্যাচের নিরাপত্তার জন্য পুলিশ অনেক বেশি লাগে। আর ম্যারাথন কম সংখ্যায় পুলিশ দিলেই হয়ে যাবে, যে পুলিশ আমাদের কাছে আছে সেটাই পর্যাপ্ত।

কিন্ত বিষয়টি এত সরলীকরণ করলে ভুল হবে। প্রশ্ন উঠেছ শুধুমাত্র রাজ্যের হেভিওয়েট মন্ত্রীর অনুষ্ঠান বলেই কী পুলিশ অনুমতি দিল , কিন্তু ডার্বিতে নিরাপত্তা দেওয়া হল না।বিধাননগর পুলিশ কমিশনারেট অবশ্য সাফাই দিয়েছেন, 'ম্যারাথনে আমরা পুলিশি নিরাপত্তা দিতে পারব। সেদিন দুটো ম্যারাথন রয়েছে। একটা এই রুটে, অপরটা অন্য রুটে। ম্যারাথনটি ট্রাফিকদের দিয়ে করিয়ে দেওয়া সম্ভব হবে।

গত বছর ডুরান্ড কাপ ডার্বি আরজিকর ঘটনার জন্য পুলিশ নিরাপত্তার অভাবে বাতিল করা হয় গত অগাস্ট মাসে আরজি কাণ্ডের সময় নিরাপত্তা ইস্যুতে ভেস্তে যায় ডুরান্ড কাপের ডার্বি ম্যাচ। এবার ফের একবার বাঙালির গর্বের বড় ম্যাচ নিয়ে জটিলতা। ছয় মাসের ব্যবধানে দুটি ডার্বি ঘিরে এমন জটিলতা যে কলকাতা ফুটবলের জন্য ভালো বিজ্ঞাপণ নয় সেটা কিন্তু সেটাও ভুলে গেলেও চলবে না।

গত ২ বছরের মত এবারেও অনুষ্ঠিত হতে চলেছে শ্রী ভূমি গোল্ড ম্যারাথন। মূল উদ্যোক্তা রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। আগামী ১২ জানুয়ারি রবিবার স্বামী বিবেকানন্দর জন্মদিনে হবে এই ম্যারাথন।শ্রীভূমি ক্লাব থেকে শুরু হয়ে এখানেই শেষ হবে।থাকছে ২১ কিলোমিটার ও ১০ কিলোমিটার দৌড়, সঙ্গে ৩ কিলোমিটার ফেন রেস ।

সুজিত বসু ছাড়াও প্রাক্তন ফুটবলার ডেনসন দেবদাস অলিম্পিয়ান সোমা বিশ্বাস, গ্র্যান্ড মাস্টার দিবেন্দু বড়ুয়া, অলিম্পিয়ান জয়দীপ কর্মকার , বিধান নগর পুলিশ কমিশনার মুকেশ কুমার বেঙ্গল অলিম্পিক এসোসিয়েশন কোষাধ্যক্ষ কমল মৈত্র সহ অনেকে।

শ্রীভূমি গোল্ড ম্যারাথনে ৫ হাজারের উপর প্রতিযোগী অংশ নিতে চলেছেন। সেখানে থাকবেন বিদেশি অ্যাথলিটরাও। মন্ত্রী সুজিত বসু তাই সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন। ১২ তারিখ ওই ম্যারাথনে উপস্থিত থাকবেন ভারতের প্রাক্তন মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামী। এই ম্যারাথন থেকে যে অর্থ আয় হবে সেটা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে যে গান্ধীজি সেবা সদন হাসপাতাল তৈরি হচ্ছে সেখানে দান করা হবে।

সুজিত বসু বলেন, গত ২ বছর আমাদের ম্যারাথন ব্যাপক সাফল্য পেয়েছিল। এবারও আমরা ম্যারাথনকে সাফল্যমণ্ডিত করতে একাধিক উদ্যোগ নিয়েছি। শুধু বাংলারই নয় ভিন রাজ্য এমনকি বিদেশ থেকে প্রতিযোগীরা এই ম্যারাথনে অংশ নেবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+