ISL Derby: ডার্বির আগেই আঁধারে ইস্টবেঙ্গল, চাপে থাকায় পরিবেশও থমথমে, বিনোর মুখে আত্মবিশ্বাসেরই কথা
আইএসএল ডার্বিতে এখনও পর্যন্ত চির প্রতিপক্ষের বিরুদ্ধে জয় পাওয়া হয়নি, তারউপর চলতি আইএসএলে প্রথম চার ম্যাচ শেষে পয়েন্টের খাতা ০। ফলে কঠিন চাপের মধ্যে থেকেই শনিবার সন্ধ্যায় বড় ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। অতীতে এমন কঠিন পরিস্থিতিতে কবে ডার্বি খেলতে নেমেছে লাল হলুদ শিবির? মনে করা বেশ কঠিন।
মাঠে খারাপ পারফরম্যান্সের মধ্যেই মাঠের বাইরেও অব্যবস্থার চূড়ান্ত লাল হলুদ শিবিরে। বড় ম্যাচের আগেই আঁধার নামল লাল হলুদে। প্রথম চার ম্যাচে হার, কোচ কার্লেস কুয়াদ্রাতের পদত্যাগ। সব মিলিয়ে মশালের আগুনেও যেন তেজ নেই। শুক্রবার বড় ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনেও লজ্জার মুখে পড়ল লাল হলুদ।

আলোর ফিরে আসার পর ফের কথা বলতে শুরু করেন বিনো। চাপের মধ্যে থাকলেও অবশ্য আত্মবিশ্বাসের বাণী শোনালেন বিনো। ম্যাচ হারলেও তারা খারাপ খেলেছেন এমন কথা মানতে নারাজ।
বিনো জর্জের কথায়, 'মরশুমের শুরু থেকেই প্রতিটা ম্যাচেই আমরা নিজেদের সেরাটা দিয়েছি। তবে আইএসএলে এখনও পর্যন্ত আমরা সাফল্য পাইনি। আসলে হার-জিৎ খেলারই অঙ্গ। ডার্বি মানে শুধু সমর্থক নয়, দুই দলের ফুটবলারদের কাছেও বাড়তি অনুপ্রেরণা। অতীত ভুলে আমরা সামনের ম্যাচে ফোকাস করছি।'
মুখে যতই আত্মবিশ্বাসের কথা বলুন, লাল হলুদের পরিবেশটা থমথমে। খুব একটা বেশি কথা কেউই বলছেন না। বড় ম্যাচের আগে দলের প্র্যাকটিস দেখতে এলেন লাল হলুদ কর্তারা। না কোনও রকম ভোকাল টনিক দিলেন না।
ক্রেসপো অবশ্য বলছেন, 'অতীতে কী হয়েছে তা মনে রাখতে চাই না। আমাদের ফোকাসে শুধুই শনিবারের মোহনবাগান ম্যাচ, এই ম্যাচ থেকে আমাদের লক্ষ্য তিন পয়েন্ট। ড্রেসিংরুমে আমরা তৈরি, শুধু ম্যাচ নিয়ে ভাবছি। আমরা মোহনবাগান এসজিকে চিনি, আমাদের দলের অনেকেই ওদের বিরুদ্ধে এর আগে খেলেছে।'
যদিও লাল হলুদের কর্তা দেবব্রত সরকার বলেছেন, এই ম্যাচে কোনওরকম পরিসংখ্যান বা কাগজ কলম কথা বলে না। মাঠে যারা বেশি 'মাস্তানি' করবে সেই দলই জিতবে। যে দল চাপ নিয়েও মাঠে খেলেত পারবে জয় তাঁদেরই হবে।
শহরে এসে সরাসরি ডার্বির ডাগ আউটে বসতে হবে লাল হলুদের নতুন কোচকে। শুক্রবার মধ্যরাতে শহরে পৌঁছবেন। তাঁকে ডাগআউটে রাখা হবে।












Click it and Unblock the Notifications