ISL: পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন বেঙ্গালুরুর, সুনীলরা ড্র করায় সুবিধা হল মোহনবাগান এসজির
কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামার আগেই আইএসএলে শীর্ষস্থান হারাল মোহনবাগান এসজি। শনিবার আইএসএলের ডাবল হেডারের প্রথথ ম্যাচে বেঙ্গালুরু এফসি খেলতে নেমেছিল এফসি গোয়ার বিরুদ্ধে। ঘরের মাঠে গোয়ার বিরুদ্ধে ২-২ গোলে ড্র করল বেঙ্গালুরু এফসি।
সাপ লুডোর লিগে ১ নম্বর স্থান নিয়ে টান টান লড়াই চলছে মোহনবাগান এসজি এবং বেঙ্গালুরু এফসি। গোয়ার সঙ্গে ড্র করে আপাতত ১ সবুজ মেরুনকে সরিয়ে লিগের ১ নম্বর স্থান দখল করল বেঙ্গালুরু। ঘরের মাঠে ২ গোলে পিছিয়ে থেকেও ১ পয়েন্ট নিশ্চিত করল বেঙ্গালুরু।

মনে করা হয়েছিল দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণের ধার বৃদ্ধি করবে বেঙ্গালুরু দল। কিন্তু সেই ছন্দে সুনীলদের পাওয়া যাচ্ছিল না। গোলের লক্ষ্যে দুই দলই বেশ কিছু পরিবর্তন করে। ৬৬ মিনিটে দ্বিতীয় গোল পেয়ে যায় গোয়া। সাহিল দ্বিতীয় গোল করলেন। বেঙ্গালুরু যত পিছোতে থাকে ততই উচ্ছসিত হন সবুজ মেরুন সমর্থকরা।
লতি মরশুমের শুরু থেকেই ভালো ছন্দে রয়েছে বেঙ্গালুরু এফসি। ফলে ২ গোলে পিছিয়ে থেকেও দুরন্তভাবে প্রত্যাবর্তন করল বেঙ্গালুরু। পরিবর্ত হিসেবে নামা ভেঙ্কটেশের পাস থেকে বেঙ্গালুরুর হয়ে প্রথম গোল করলেন উইলিয়ামস। ৮৬ মিনিটে ম্যাচে সমতা ফেরালেন পেরেরা দিয়াজ। এররপর আর গোল করতে পারেনি গোয়া। ফলে ম্যাচ শেষ হল ২-২ গোলে।
এই ম্যাচ ড্র করে ১২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ১ নম্বরে উঠে এল বেঙ্গালুরু। তবে সুনীলরা ড্র করায় সুবিধা হল মোহনবাগান এসজি। ১১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে গোয়া।












Click it and Unblock the Notifications