ISL: নর্থইস্টের বিরুদ্ধে সহজ জয় বেঙ্গালুরু এফসি, সুপার সিক্সের পথে কতটা এগোলেন সুনীলরা?
শুক্রবার আইএসএলে মুখোমুখি হয়েছিল নর্থইস্ট ইউনাইটেড এবং বেঙ্গালুরু এফসি। এই ম্যাচে ২-০ গোল জয় পেল বেঙ্গালুরু এফসি। সেইসঙ্গে প্লে-অফে স্থান করে নেওয়ার পথে আরও এক ধাপ এগোলে বেঙ্গালুরু।
ঘরের মাঠে ৪-৩-৩ ছকে খেলতে শুরু করেছিল নর্থইস্ট। উত্তর পূর্বের দলটির আক্রমণভাগের মূল ভরসা আলাদিন। তিনি আটকে গেলেই নর্থইস্টেরও জয়ের আশা ক্ষীণ হয়ে যায়। বেঙ্গলালুরু সেই কাজটাই সাবলীল ভাবে করল। ৪-৩-৩ ছকেই খেলতে শুরু করে বেঙ্গালুরু। কিছুটা রক্ষণাত্বক ভাবেই খেলতে শুরু করে নর্থইস্ট।

দ্বিতীয়ার্ধে গোল সংখ্যা বৃদ্ধির জন্য মরিয়া প্রয়াস চালিয়ে যায় বেঙ্গালুরু। অবশেষে ৮১ মিনিটে গোল করলেন আলবার্তো। ২-০ গোলে জিতেই মাঠ ছারল বেঙ্গালুরু। ২১ ম্য়াচে ৩৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে বেঙ্গালুরু। ২২ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে নর্থইস্ট।
শনিবার পাঞ্জাব এফসি-র ঘরের মাঠে চলতি লিগে খেলতে নামছে ইস্টবেঙ্গল এফসির বিরুদ্ধে। কয়েকদিন আগেই চোট সারিয়ে মাঠে ফিরেছেন স্প্যানিশ মিডিও ক্রেসপো। এবার সামনে পাঞ্জাব। প্লে অফে উঠতে হলে কঠিন অঙ্ক মেলাতে হবে। ২০ ম্যাচে ২১ পয়েন্টে আছে ইস্টবেঙ্গল।চারটি ম্যাচের সবকটিতেই জিততে হবে। সব ম্যাচ জিতলে ইস্টবেঙ্গলের পয়েন্ট হবে ৩৩। তবে সব ম্যাচ জিতলেই হবে না এক
সামনে আইএসএলের শেষ চার ম্যাচ। সঙ্গে মার্চে এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালের দু'টি ম্যাচও রয়েছে ইস্টবেঙ্গলের। অর্থাৎ, সামনের দিনগুলি কঠিন হতে চলেছে তাদের।












Click it and Unblock the Notifications