ISL 2024-25: আইএসএলে সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ড দখলে নিলেন শামি, হায়দরাবাদকে হারাল পাঞ্জাব
ISL 2024-25: আইএসএলে আজ পাঞ্জাব সিটি এফসির সঙ্গে হায়দরাবাদ এফসির হোম ম্যাচ ছিল নিয়মরক্ষার। যদিও সেই ম্যাচই স্মরণীয় হয়ে থাকল ঈর্ষণীয় রেকর্ডে।
আইএসএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ডটি নিজের দখলে নিলেন সিঙ্গামিউম শামি (Singamayum Shami)। পাঞ্জাব সিটি এফসি ৩-১ গোলে হারাল হায়দরাবাদ এফসিকে।

জিএমসি বালাযোগী স্টেডিয়ামে আজকের ম্যাচের ৪১ মিনিটের মাথায় অ্যালেক্স সাজির আত্মঘাতী গোলে এগিয়ে যায় পাঞ্জাব সিটি এফসি। বিরতিতে স্কোরলাইন পাঞ্জাবের পক্ষে ছিল ১-০। দ্বিতীয়ার্ধে হলো তিনটি গোল, যার দুটি করল পাঞ্জাব।
লুকা মাজসেন ৫৬ মিনিটের মাথায় গোল করে পাঞ্জাবের ব্যবধান বাড়ান। এরপর ৮৬ মিনিটে শামির রেকর্ড সৃষ্টিকারী গোল। শামির এখন ১৭ বছর চলছে। ২০০৭ সালের ১৮ এপ্রিল জন্ম। ১৭ বছর ৩২২ দিনের মাথায় তিনি আইএসএলে গোল করে নজির গড়লেন।
আইএসএলে সবচেয়ে কম বয়সে গোল করার নজির এতদিন ছিল কোমল থাটালের। তিনি ২০১৮ সালে অক্টোবর মাসে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে যে গোলটি করেছিলেন, সেদিন তাঁর বয়স ছিল ১৮ বছর ৪৩ দিন।
চলতি আইএসএলে কেরালা ব্লাস্টার্স এফসির করু সিং থিঙ্গুজম গোল করেন নিজের ১৮ বছর ৫৮ দিনের মাথায়। চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে। সেই ম্যাচে কেরল জেতে ৩-১ গোলে। যদিও থাটালের চেয়ে ১৫ দিন বেশি লেগেছিল করুর আইএসএলে নিজের প্রথম গোলটি করতে।
যদিও ৭ বছর ধরে অক্ষত থাকা কোমল থাটালের রেকর্ডটি আজ ছিনিয়ে নিলেন পাঞ্জাবের শামি। সুযোগ কাজে লাগাতে পারলে এরপরও পাঞ্জাব নিজেদের লিড বাড়াতে পারতো। কিন্তু তা হয়নি। ইনজুরি টাইমে চুঙ্গা হমার হায়দরাবাদের একমাত্র গোলটি করেন। ১০ মার্চ পাঞ্জাব তাদের শেষ ম্যাচ খেলবে কলকাতায়, মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে।
পাঞ্জাব সিটি এফসি ও হায়দরাবাদ এফসি আগেই ছিটকে গিয়েছে প্লে-অফের দৌড় থেকে। আজকের জয়ের ফলে পাঞ্জাবের পয়েন্ট হলো ২৩ ম্যাচে ২৭, উঠে এলো নবম স্থানে। হায়দরাবাদ এফসি ২৩ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে রইল ১২ নম্বরে। কাল কেরালা ব্লাস্টার্স এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ ড্র রাখলেই শেষ ছয় নিশ্চিত করে ফেলবে মুম্বই সিটি এফসি।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications