ISL 2024-25: চলতি আইএসএলে প্রথম জয় পেল মুম্বই সিটি এফসি, নিজেদের মাঠেই পরাস্ত এফসি গোয়া

ISL 2024-25: আইএসএলে নিজেদের চতুর্থ ম্যাচে এসে প্রথম জয়টি পেল মুম্বই সিটি এফসি। ফতোরদায় গিয়ে হারাল এফসি গোয়াকে। ম্যাচের ফলাফল ২-১।

প্রথমার্ধেই দুটি গোল পেয়ে গিয়েছিল মুম্বই সিটি এফসি। দ্বিতীয়ার্ধে ব্যবধান কমালেও হার বাঁচাতে পারেনি এফসি গোয়া। পয়েন্ট তালিকায় তাদের অবস্থানেরও অদলবদল হলো।

ISL 2024-25

ম্যাচে লড়াই হলো তুল্যমূল্য। বল দখলের লড়াইতেও এফসি গোয়া (৫৮ শতাংশ) এগিয়ে ছিল মুম্বই সিটি এফসির চেয়ে। কিন্তু দুই দলের ফিনিশিংই ম্যাচের ফলাফলে পার্থক্য গড়ে দিল। মুম্বই টার্গেটে তিনটি শট রেখে দুটিতেই গোল পেয়েছে। সেখানে গোয়া ২টি টার্গেটে রেখে ১টি গোল পেল।

এফসি গোয়া ৯টি কর্নার আদায় করে নিয়েছিল, সেখানে মুম্বই সিটি এফসি পায় তিনটি। ২১ মিনিটে নিকোস কারেলিসের গোলে এগিয়ে যায় মুম্বই সিটি এফসি। ৪০ মিনিটে ইওয়েল ভ্যান নিয়েফের গোলে ব্যবধান বেড়ে হয় ২-০। বিরতিতে মুম্বই সিটি এফসি ২-০ গোলেই এগিয়ে ছিল।

দ্বিতীয়ার্ধে আর্মান্দো সাদিকু পেনাল্টি আদায়ে সক্ষম হয়। তাঁর গোলেই ৫৫ মিনিটে ব্যবধান কমায় এফসি গোয়া। কিন্তু এরপর সমতা ফেরানোর জন্য যে তাগিদ দরকার ছিল মানোলো মার্কুয়েজের দলের খেলায় তা দেখা যায়নি। ফলে ইস্টবেঙ্গলকে ৩-২ গোলে হারানোর পর এখনও জয় অধরা গোয়ার। এর আগে নর্থইস্টের সঙ্গে তারা ৩-৩ গোলে ড্র করেছে।

এদিন জেতার ফলে মুম্বই সিটি এফসি ৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে এলো। এফসি গোয়ার ৫ ম্যাচে ৫ পয়েন্ট। মুম্বই সিটি এফসির গোলপার্থক্য ০, গোয়ার মাইনাস (-) ১। এই নিয়ে গোয়ার বিরুদ্ধে টানা ১৩টি ম্যাচে অপরাজেয় থাকল মুম্বই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+