ISL 2024-25: আইএসএলে আটকে গেল মোহনবাগান সুপার জায়ান্ট, ওডিশা এফসির বিরুদ্ধে পিছিয়ে পড়ে ড্র

ISL 2024-25: আইএসএলে ভুবনেশ্বর থেকে এক পয়েন্ট নিয়েই ফিরতে হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টকে। কলিঙ্গ স্টেডিয়ামে ওডিশা এফসির বিরুদ্ধে সবুজ মেরুনের ম্য়াচ ১-১ গোলে শেষ হয়েছে।

মোহনবাগান সুপার জায়ান্ট যেভাবে গোল হজম করেছে এবং প্রচুর গোলের সুযোগ তৈরি করেও ফাইনাল থার্ডে ব্যর্থ হয়েছে তা খুশি করতে পারেনি হেড কোচ হোসে মোলিনাকে।

ISL 2024-25

আশিস রাইয়ের ব্যাক পাস হাত দিয়ে ধরেন মোহনবাগান সুপার জায়ান্ট গোলকিপার বিশাল কাইথ। ফলে বক্সের মধ্যেই ইনডিরেক্ট ফ্রি কিক পেয়ে যায় ওডিশা এফসি। আহমেদ জাহুর থেকে বল পেয়ে বাগানের প্রাক্তনী হুগো বুমোস শট নেন, তা মনবীর সিংয়ের পায়ে লেগে জালে জড়িয়ে যায়।

এরপর দুই দলই বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করেছিল, কিন্তু গোল আসেনি। রয় কৃষ্ণার প্রয়াস অনেকটা এগিয়ে এসে রুখে দেন কাইথ। দিমিত্রি পেত্রাতসের দূরপাল্লার শট বাঁচান অমরিন্দর সিং। মোহনবাগান সুপার জায়ান্ট গোল শোধ করে ৩৬ মিনিটের মাথায়।

দিমিত্রিয়স পেত্রাতসের আজ জন্মদিন। তাঁর নেওয়া কর্নারে মাথা ছুঁইয়েই গোল করেন মনবীর সিং। এই গোলের সৌজন্যে সমতা ফেরায় মোহনবাগান সুপার জায়ান্ট। বিরতিতে ফল ছিল ১-১। দ্বিতীয়ার্ধে দুই দলের কেউই গোলমুখ খুলতে পারেনি।

৫৯ মিনিটে এগিয়ে যেতে পারতো ওডিশা এফসি। পুইতিয়ার শট ক্রসবারে লেগে ফিরে আসে। এরপর ৭৩ মিনিটে মোহনবাগান সুপার জায়ান্ট ওডিশার প্রয়াস রুখে দিতে সক্ষম হয়। মুর্তাদা ফলের শট প্রথমে বাঁচিয়েছিলেন কাইথ। যদিও বলের নিয়ন্ত্রণ নিতে পারেননি। জটলার মধ্যে থেকে ফিরতি বলে অময় রানাওয়াড়ে গোল করার চেষ্টা চালালেও কাজের কাজ করতে পারেননি।

৮১ মিনিটে রয় কষ্ণার আরেকটি প্রয়াস দারুণ দক্ষতার সঙ্গে বাঁচান কাইথ। ৮৮ মিনিটে মিনিটে পেত্রাতসের ফ্রি কিক ওয়ালে লেগে ফিরে এলে তিনি ফের শট নেন। কিন্তু তা গোলমুখ খোলার পক্ষে যথেষ্ট ছিল না। ইনজুরি টাইম দেওয়া হয় ৬ মিনিটের। তাতেও ফলাফলে পরিবর্তন হয়নি। আশিস রাই হলুদ কার্ড দেখেন।

বল দখলের লড়াইয়ে ওডিশা এফসির চেয়ে এগিয়ে ছিল মোহনবাগান সুপার জায়ান্ট। টার্গেটে শট নেওয়ায় ওডিশা অবশ্য ৬-৫-এ এগিয়ে। মোলিনার আক্ষেপ, গোল করার কাছাকাছি জায়গায় পৌঁছেও চূড়ান্ত শট পারফেক্ট না হওয়াতেই তিন পয়েন্ট হাতছাড়া হলো।

মোহনবাগান সুপার জায়ান্ট এই ড্রয়ের পর পয়েন্ট তালিকার দুইয়েই রইল। ৭ ম্যাচে তাদের ঝুলিতে ১৪ পয়েন্ট। ৮ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে নয়ে ওডিশা এফসি। এদিন কলিঙ্গ স্টেডিয়ামে হাজির থেকে খেলা দেখলেন ওডিশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+