Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ISL 2024-25: মোহনবাগান সুপার জায়ান্টের দুরন্ত প্রত্যাবর্তন, প্রথমার্ধে এগিয়েও বড় পরাজয় পাঞ্জাব এফসির

ISL 2024-25: আইএসএলে দুরন্ত প্রত্যাবর্তন মোহনবাগান সুপার জায়ান্টের। প্রথমার্ধে ১ গোলে পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে তিনবার জালে বল জড়িয়ে পরাস্ত করল পাঞ্জাব এফসিকে।

এদিন চলতি আইএসএলে নবম জয়টি ছিনিয়ে নিল হোসে মোলিনার দল। ১৩ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও জোরদার করল মোহনবাগান সুপার জায়ান্ট।

ISL 2024-25

দিমিত্রি পেত্রাতস, গ্রেগ স্টুয়ার্ট, আশিক কুরুনিয়ানদের এদিন পায়নি সবুজ মেরুন। ফলে চ্যালেঞ্জ কঠিনই ছিল। চোট নিয়েই মাস্ক পরে খেলতে নামেন অধিনায়ক শুভাশিস বোস। ম্যাচের ৩ মিনিটে নিখিল প্রভুর শট ক্রসবারে লাগায় এগিয়ে যেতে পারেনি পাঞ্জাব এফসি।

১২ মিনিটে রিকি শাবং একক প্রয়াসে দুরন্ত গোল করে পাঞ্জাব এফসিকে এগিয়ে দেন। বাঁ দিক দিয়ে বল নিয়ে বক্সে ঢুকে রিকি গোল করেন, বাগানের রক্ষণভাগের ফুটবলাররা কার্যত ছিলেন নীরব দর্শক। রক্ষণভাগের দুর্বলতায় গোল হজম করে প্রথমার্ধে পিছিয়ে ছিল সবুজ মেরুন।

যদিও দ্বিতীয়ার্ধে মোলিনার দল অসাধারণ কামব্যাক করল। ৪৮ মিনিটে হেডে গোল করেন আলবার্তো রদ্রিগেজ। সমতা ফেরায় সবুজ মেরুন। ৫১ মিনিটে ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড তথা লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পাঞ্জাব এফসির পুলগা ভিদাল। ফলে বাকি সময়টা ১০ জনে খেলতে হয় পাঞ্জাবকে।

৬৩ মিনিটে অনিরুদ্ধ থাপাকে বক্সে ফেলে দেওয়া হলে পেনাল্টি পায় মোহনবাগান সুপার জায়ান্ট। জেমি ম্যাকলারেন পেনাল্টি থেকে গোল করে মোহনবাগান সুপার জায়ান্টকে এগিয়ে দেন। এর ঠিক পাঁচ মিনিট পর ব্যবধান বাড়ায় মোহনবাগান সুপার জায়ান্ট।

অনিরুদ্ধ থাপার ভাসানো বলে মাথা ছুঁইয়ে ম্যাচে নিজের দ্বিতীয় তথা দলের তৃতীয় গোলটি করেন রদ্রিগেজ। এরপরও কয়েকটি সুযোগ পেয়েছিল সবুজ মেরুন। সাহাল আবদুল সামাদের প্রয়াস রুখে দেন গোলকিপার রবি কুমার। ৮৭ মিনিটে পাঞ্জাব গোলকিপারকে একা পেয়েও বল তিনকাঠিতে রাখতে পারেননি মনবীর।

ফলে মোহনবাগান সুপার জায়ান্ট ফিরল জয়ের সরণিতে। তবে হলুদ কার্ড দেখে পরের ম্যাচে নেই আপুইয়া। পাঞ্জাব এফসিও পাবে না লুকা মাজসেনকে। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে আগের ম্যাচে ২ গোলে এগিয়ে থেকেও চার গোল হজম করেছিল পাঞ্জাব এফসি। আজ ১ গোলে এগিয়ে থেকে হজম করল তিন গোল। টানা তিনটি ম্যাচ হেরে পাঞ্জাব এফসি ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে রয়েছে সাত নম্বরে।

চলতি বছর আইএসএলে শেষ ম্যাচ জয় দিয়েই শেষ করল মোহনবাগান সুপার জায়ান্ট। তাদের পরের ম্যাচ ২ জানুয়ারি হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ঘরের মাঠেই। জানুয়ারির ৫ তারিখ পাঞ্জাব এফসি খেলবে কেরালা ব্লাস্টার্স এফসির বিরুদ্ধে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+