ISL 2024-25: তিন গোল দ্বিতীয়ার্ধেই! মুম্বই সিটিকে উড়িয়ে তৃতীয় স্থানের দখল নিল জামশেদপুর এফসি
ISL 2024-25: আইএসএলে দুরন্ত জয় ছিনিয়ে নিয়ে প্লে-অফে যাওয়ার আশা উজ্জ্বল করল জামশেদপুর এফসি। ২০১৮-১৯ মরশুমের ফের মুম্বইকে এবারের আইএসএলে দু-বারই পরাস্ত করল তারা।
মুম্বই সিটি এফসি এদিন নিজেদের মাঠে প্রতিপক্ষের জালে একবারও বল জড়াতে পারেনি। প্রথমার্ধে কোনও গোলও হয়নি। দ্বিতীয়ার্ধেই তিনটি গোল জামশেদপুর এফসির।

প্রথমার্ধে মুম্বই সিটি এফসির থায়ের ক্রোমা ও জামশেদপুর এফসির জর্ডান মারে গোলের সুযোগ তৈরি করলেও গোলমুখ খুলতে পারেননি। প্রথমার্ধের শেষে খেলার ফল ছিল ০-০। বলার মতো তেমন দাগ কাটতে পারেনি কোনও দলই। আক্রমণও তেমন দানা বাঁধেনি। ফলে প্রথমার্ধে বিরক্তিকর ফুটবলের সাক্ষী থাকেন দর্শকরা।
৬৪ মিনিটে ডেডলক ভাঙেন মহম্মদ সানান। ইমরান খানের মাপা ক্রস থেকে গোল করে তিনি জামশেদপুর এফসিকে এগিয়ে দেন। এর কিছু পরেই মুম্বই সিটি এফসির ডিফেন্ডার সাহিল পানওয়ারের ব্যাক পাস থেকে দ্বিতীয় গোল উপহার পেয়ে যাচ্ছিল জামশেদপুর। যদিও শেষ অবধি কোনওরকমে রক্ষা পায় মুম্বই।
মুম্বই সিটি এফসি গোল করার চেষ্টা চালালেও সাফল্য পাচ্ছিল না। তারই মধ্যে ৮৬ মিনিটে জর্ডান মারের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় জামশেদপুর এফসি। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে জাভি হার্নান্ডেজের গোলে জয়ের ব্যবধান বেড়ে ৩-০ হয়।
জামশেদপুর এফসি ১৪ ম্যাচ খেলে ২৭ পয়েন্ট নিয়ে উঠে এলো তিন নম্বরে। ১৭ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে দুইয়ে বেঙ্গালুরু এফসি। ১৫ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে মোহনবাগান সুপার জায়ান্ট। বেঙ্গালুরুর থেকে গোলপার্থক্যে পিছিয়ে জামশেদপুর। চারে থাকা এফসি গোয়ার রয়েছে ১৪ ম্যাচে ২৬ পয়েন্ট। ১৫ ম্যাচে ২৩ পয়েন্ট করে সংগ্রহ করে পাঁচ ও ছয়ে আছে যথাক্রমে নর্থইস্ট ইউনাইটেড ও মুম্বই সিটি এফসি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications