East Bengal: ডার্বির আগে আক্রমণভাগ মজবুত করল ইস্টবেঙ্গল, সই করলেন ভেনেজুয়েলার রিচার্ড সেলিস

East Bengal: আইএসএলে সুপার সিক্সের দৌড় থেকে কার্যত ছিটকে গিয়েছে ইস্টবেঙ্গল। সামনেই ডার্বি। তার আগে, আজ আক্রমণভাগ মজবুত করার কথা জানাল লাল হলুদ।

ইস্টবেঙ্গলে চলতি মরশুমের বাকি সময়ের জন্য সই করলেন রিচার্ড এনরিক সেলিস স্যাঞ্চেজ। তিনি ভেনেজুয়েলার জাতীয় দলের ফরওয়ার্ড।

East Bengal

ইমামি ইস্টবেঙ্গল এফসির কর্তা বিভাস বর্ধন আগরওয়াল বলেন, সেলিসের যা প্রতিভা এবং গোল করার দক্ষতা রয়েছে তাতে আমাদের দলের আক্রমণভাগ আরও শক্তিশালী হলো। মরশুমের বাকি সময়ে আমাদের লক্ষ্যপূরণে তিনি অবদান রাখবেন বলেই আশা করছি।

ইস্টবেঙ্গলের হেড কোচ অস্কার ব্রুজো বলেন, রিচার্ডের প্রতিভা, দক্ষতা, দায়বদ্ধতা ও দৃঢ়চেতা মনোভাব ইস্টবেঙ্গলের মূল্যবোধের সঙ্গে মানানসই। আমরা আশা করছি, আমরা যে সাফল্য আগামী ম্যাচগুলিতে পেতে চাইছি তাতে তিনি দলের সতীর্থদের সঙ্গে মিলে ইতিবাচক ভূমিকা পালন করতে পারবেন।

রিচার্ড সেলিস বলেন, আমি ইস্টবেঙ্গলে যোগ দিতে পেরে রোমাঞ্চিত। ক্লাবের গৌরবময় ইতিহাস ও সমর্থকদের আবেগের কথাও জানতে পেরেছি। আমার কেরিয়ারের নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছি। ভারতীয় ফুটবলে নতুন চ্যালেঞ্জ নিতে, সুযোগের সদ্ব্যবহারে প্রস্তুত।

গত বছর ভেনেজুয়েলার প্রথম ডিভিশনের ক্লাব অ্যাকাডেমিয়া পুয়ের্তো কাবেলোর হয়ে খেলেছেন রিচার্ড। তিনি বাঁদিকের উইঙ্গার ও সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলতে পারেন। আতলেতিকো ভেনেজুয়েলা সিএফ, দেপোর্তিভো জেবিএল, কারাকাস এফসি, অ্যাকাডেমিয়া পুয়ের্তো কাবেলোর মতো ভেনেজুয়েলার প্রথম সারির দলগুলির হয়ে খেলেছেন রিচার্ড।

এ ছাড়াও রিচার্ড খেলেছেন কলম্বিয়ার মিলিয়নারিয়স এফসি ও স্লোভাকিয়ার এফকে সেনিয়াকে। ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব ও কোপা আমেরিকাতেও খেলার অভিজ্ঞতা রয়েছে ২৮ বছরের রিচার্ডের। ঘরোয়া লিগ, কোপা লিবার্তাদোরেসে বিভিন্ন ক্লাবের হয়ে আড়াইশোর বেশি গোল করেছেন। ২০১৯ সালে কারাকাসকে ভেনেজুয়েলার প্রিমিয়ার ডিভিশন খেতাব ও ২০২২ সালে কোপা কলম্বিয়া

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+