ISL 2024-25: ইস্টবেঙ্গলের কাছে পরাস্ত পাঞ্জাব, গোয়ার কাছে কেরল হারায় নয় নম্বরে উঠল লাল হলুদ

ISL 2024-25: আইএসএলের শেষ লগ্নে ছন্দে ফিরল ইস্টবেঙ্গল। মহমেডান স্পোর্টিংকে হারানোর পর আজ পাঞ্জাব এফসির ঘরের মাঠে জয় ৩-১ গোলে।

এই নিয়ে টানা তিনটি অ্যাওয়ে ম্যাচে অপরাজেয় রইল লাল হলুদ। ফলে অঙ্কের নিয়মে হলেও প্লে-অফের দৌড়ে টিকে থাকল অস্কার ব্রুজোর দল।

ISL 2024-25

১৫ মিনিটের মাথায় দিমিত্রিয়স দিয়ামান্তাকোসের গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ৪৭ মিনিটে নওরেম মহেশ সিংয়ের গোলের সুবাদে ব্যবধান বাড়ায় লাল হলুদ। ৫৪ মিনিটে ইস্টবেঙ্গলের তৃতীয় গোলটি করেন লালচুংনুঙ্গা। ৬২ মিনিটে পাঞ্জাব এফসির একমাত্র গোলটি করেন ইজেকুয়েল ভিদাল।

এই প্রথম চলতি আইএসএলে প্রথম ১৫ মিনিটে ইস্টবেঙ্গল গোল করল। গত ডিসেম্বরে জামশেদপুর এফসির বিরুদ্ধে গোল করার পর শেষ ৯টি লিগ ম্যাচে এদিনই প্রথম গোল পেলেন দিয়ামান্তাকোস। আজকের প্রথম একাদশে দুটি পরিবর্তন করেছিলেন অস্কার ব্রুজো।

নন্দকুমার সেকরের জায়গায় সাউল ক্রেসপো ও নিশু কুমারের জায়গায় শুরু করেন লালচুংনুঙ্গা। পাঞ্জাব এফসি দলে ছিল চারটি পরিবর্তন। এদিন ৪৪ মিনিটের মাথায় আরেটি গোল করার সুযোগ পেয়েছিলেন গ্রিক ফরওয়ার্ড দিয়ামান্তাকোস। তবে শেষরক্ষা হয়নি।

আজকের অপর ম্যাচে এফসি গোয়া ২-০ গোলে হারিয়ে দিয়েছে কেরালা ব্লাস্টার্সকে। ৪৬ মিনিটে ইকের গুয়ারক্সেনা ও ৭৩ মিনিটে মহম্মদ ইয়াসির গোল করেন। কেরলের দলটি হেরে যাওয়ায় ইস্টবেঙ্গল নয় নম্বরে উঠে এলো। তবে এখনও অনেক জটিল সমীকরণ ও অন্য ম্যাচের ফলাফলের উপর নির্ভর করবে লাল হলুদের প্লে-অফ ভাগ্য। কাল মোহনবাগান সুপার জায়ান্ট যদি ওডিশাকে হারায় তাহলে নিশ্চিত হয়ে যাবে লিগ শিল্ড জয়।

পাঞ্জাব এফসিকে হারানোর ফলে প্রথমে লাল হলুদ উঠে এসেছিল দশে। কেরলের হারে লাল হলুদের অবস্থান নবম স্থানে। মোহনবাগান সুপার জায়ান্ট ২১ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে রয়েছে শীর্ষে। ২১ ম্যাচে ৪২ পয়েন্ট হলো দ্বিতীয় স্থানে থাকা এফসি গোয়ার।

তিনে থাকা জামশেদপুর এফসির রয়েছে ২১ ম্যাচে ৩৭ পয়েন্ট। বেঙ্গালুরু এফসি ২১ ম্যাচে ৩৪, নর্থইস্ট ইউনাইটেড ২২ ম্যাচে ৩২ ও মুম্বই সিটি এফসি ২১ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে রয়েছে চার থেকে ছয়ে।

ওডিশা এফসি ২১ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে রয়েছে সাতে। মোহনবাগান সুপার জায়ান্ট তাদের হারালে আশা উজ্জ্বল হবে লাল হলুদের। ২১ ম্যাচে ২৪ পয়েন্ট করে নিয়ে চেন্নাইয়িন এফসি, ইস্টবেঙ্গল ও কেরালা ব্লাস্টার্স রয়েছে যথাক্রমে আট থেকে দশে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+