ISL 2023-24: কলকাতায় ডার্বির উত্তাপ, কীভাবে কাটবেন বড় ম্যাচের টিকিট? জানুন বিস্তারিত
আগামী ৩ ফেব্রুয়ারির আইএসএলের ডার্বির দিন ঘোষণা হয়েছে। এটি মোহনবাগান এসজির হোম ম্যাচ হিসেবে গণ্য হবে। কয়েকদিন আগেই সুপার কাপের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই প্রধান। কয়েক সপ্তাহের ব্যবধানে ফের ডার্বির উত্তাপ।এবার যুবভারতী ক্রীড়াঙ্গনে হবে ম্যাচ। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বড় ম্যাচের টিকিটের খোঁজ। কিন্তু কীভাবে কাটবেন ডার্বি ম্যাচের টিকিট? জেনে নিন এই প্রতিবেদন থেকে।
'বুক মাই শো' অ্যাপে ইতিমধ্যেই আইএসএলের প্রথম বড় ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। টিকিটের দাম ২০০ টাকা, ৩০০ টাকা, ৪০০ টাকা, ৫০০ টাকা, ১,৫০০ টাকা এবং ৩,০০০ টাকা। অনলাইনে এই অ্যাপ বা সাইট থেকে পছন্দমতো দামের টিকিট সংগ্রহ করতে পারেন। কোন টিকিটের জন্য স্টেডিয়ামের কোথায় স্থান পাবেন তা দেখে নিতে পারবেন টিকিট কাটার সময়ই। কারণ অনে লাইনে দেওয়া হয়েছে স্টেডিয়ামের ম্যাপও।

এরপর অনলাইনে পেমেন্ট করলেই ইমেলে টিকিটের সফট কপি এলে আসবে। এরপর নির্দিষ্ট দিনে কাউন্টার থেকে ইমেলের প্রিন্ট আউট দেখিয়ে সংগ্রহ করুন টিকিটের হার্ড কপি। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের ফিরতি ডার্বটি অবশ্য রাখা হয়েছে রবিবার। ১০ মার্চ সেটিও শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টা থেকেই।
এখনও পর্যন্ত চলতি মরসুমে তিনবার মুখোমুখি হয়েছে দুই প্রধান। ২-১ ফলে এগিয়ে আছে লাল হলুদ। সবুজ মেরুনের কাছে সমতা ফেরানোর লড়াই।












Click it and Unblock the Notifications