ISL 2023-24: মোহনবাগান সুপার জায়ান্ট উড়িয়ে দিল পাঞ্জাবকে, চেন্নাইয়িনের বিরুদ্ধে জয় পেল ওডিশা এফসি

ISL 2023-24: আইএসএলের দশম সংস্করণের প্রথম ডাবল হেডার ছিল আজ। খারাপ আবহাওয়ার কারণে ওডিশা এফসি-চেন্নাইয়িন এফসি ম্যাচ শেষ হতে দেরি হয়। ফলে নির্ধারিত সময়ের চেয়ে ৩৫ মিনিট পিছিয়ে দেওয়া হয় বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের ম্যাচ।

ওডিশা হারিয়েছে চেন্নাইয়িন এফসিকে। নিজেদের মাঠে স্বপ্নের দৌড় অব্যাহত রেখে আইএসএল অভিযান দারুণভাবে শুরু করল মোহনবাগান সুপার জায়ান্ট। আইএসএলে নবাগত পাঞ্জাব এফসিকে ৩-১ গোলে হারাল হুয়ান ফেরান্দোর দল।

ISL 2023-24: মোহনবাগান সুপার জায়ান্ট উড়িয়ে দিল পাঞ্জাবকে

সবুজ মেরুনের কাছে এবারের আইএসএল খেতাব দখলে রাখার লড়াই। ডুরান্ড কাপের ডার্বিতে ইমামি ইস্টবেঙ্গলের কাছে পরাজয়ের পর থেকে আর ফিরে তাকাতে হয়নি মোহনবাগান সুপার জায়ান্টকে। ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হওয়া, এএফসিকে কাপে ওডিশা এফসির বিরুদ্ধে জয় ছিনিয়ে নেওয়া ক্রমাগত আত্মবিশ্বাস বাড়িয়েছে সবুজ মেরুন শিবিরের।

আজ ম্যাচে আধিপত্য বজায় রেখেছিল গতবারের চ্যাম্পিয়নরা। ৯ মিনিটের মাথায় সাহাল আবদুল সামাদের থেকে বল পেয়ে গোল করে দলকে এগিয়ে দেন জেসন কামিংস। এরপরও লাগাতার আক্রমণ শানাতে থাকে সবুজ মেরুন। পাঞ্জাব এফসি চেষ্টা চালালেও কাজের কাজ হচ্ছিল না। এরই মধ্যে ৩৪ মিনিটের মাথায় দিমিত্রি পেত্রাতসের গোল।

লিস্টন কোলাসো পাঞ্জাব গোলকিপারের নাগাল এড়াতে বল বাড়ান সুযোগসন্ধানী দিমিত্রির জন্য। গোল করতে কোনও ভুল করেননি বাগানের গোলমেশিন। প্রথমার্ধে মোহনবাগান সুপার জায়ান্ট এগিয়ে ছিল ২-০ ব্যবধানেই। ৫২ মিমিটের মাথায় গ্লেন মার্টিন্সের ভুলে গোল করে ব্যবধান কমান পাঞ্জাবের লুকা মাজসেন।

ISL 2023-24: মোহনবাগান সুপার জায়ান্ট উড়িয়ে দিল পাঞ্জাবকে

মার্টিন্স গোলকিপারের জন্য ব্যাক পাস বাড়িয়েছিলেন। কিন্তু খেয়াল করেননি ধাবমান লুকাকে। বল গোলকিপারের কাছে পৌঁছনোর আগেই লুকার শট জালে জড়িয়ে যায়। এর মিনিট পাঁচেক পরেই হুয়ান মেরার ক্রসে মাথা ছুঁইয়ে বল মোহনবাগান সুপার জায়ান্টের জালে পাঠান আশিস প্রধান। সেলিব্রেশন শুরু করেছিলেন, কিন্তু কয়েক সেকেন্ডেই দেখেন অফসাইডের কারণে গোল বাতিল।

শুভাশিস বোসের পরিবর্ত হিসেবে মাঠে নামার এক মিনিটের মধ্যেই গোল করেন মনবীর সিং। ৬৩ মিনিটে দিমিত্রির অ্যাসিস্টে বাগান তৃতীয় গোলটি পেয়ে যেতেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায়। এরপর কয়েকটি পরিবর্ত আনেন ফেরান্দো। টানা ম্যাচ থাকায় প্রথম একাদশের প্লেয়ারদের ক্লান্তি ও চোট থেকে আগলে রাখতেই। শেষ অবধি ৩-১ গোলে জয় পায় সবুজ মেরুন।

অন্যদিকে, ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে চেন্নাইয়িন এফসিকে ২-০ গোলে পরাস্ত করেছে ওডিশা এফসি। ৪৪ মিনিটে প্রথম গোলটি করেন জেরি মাউয়িমিংথাঙ্গা। ৬২ মিনিটে ব্যবধান বাড়ান দিয়েগো মরিসিও। কাল গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে নর্থইস্ট ইউনাইটেড খেলবে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+