ISL 2023-24: সাত গোলের থ্রিলার, কেরলকে হারিয়ে লিগ শিল্ডের স্বপ্ন দেখা শুরু মোহনবাগান এসজির
সাত গোলের থ্রিলার, ম্যাচ নয় যেন ওয়েব সিরিজের চিত্রনাট্য। কেরল ব্লাস্টার্সকে অ্যাওয়ে ম্যাচে ৪-৩গোলে হারিয়ে লিগ শিল্ড জয়ের দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেল মোহনবাগান এসজি।
ডার্বি ম্যাচ খেলার ৭১ ঘণ্টার মধ্যেই কেরলের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে নামতে হয়েছিল মোহনবাগান এসজিকে। ফলে ফুটবলারদের ক্লান্তি একটা বড় ফ্যাক্টর ছিল হাবাসের কাছে। তার উপর প্রতিপক্ষ দলে রয়েছেন বাগানের দুই প্রাক্তনী প্রীতম কোটাল ও প্রবীর দাস। ফলে সবুজ মেরুনের কাছে লড়াটাই সহজ ছিল না।

কেরল রক্ষণের ভুলের সুযোগ নিয়ে ম্যাচের শুরুতেই এগিয়ে গেল সবুজ মেরুন। প্রীতম বলটি মিস করে যান এবং সাদিকু সেই বলটি পেয়ে যান। সেই বল ধরেই ১-০ করেন সাদিকু। শুরুতেই এগিয়ে গিয়ে চনমনে হয়ে যায় হাবাসের দল। এরপর লিড বাড়ানোর সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হলেন দিমিত্রিরা। উল্টে পাল্টা আক্রমণে উঠল কেরল।
ব্লাস্টার্স গোল শোধের জন্য মরিয়া হয়ে উঠে। ম্যাচের রাশ তারা নিজেদের হাতে নেওয়ার চেষ্টা করে। যদিও প্রথমার্ধে কেরল আক্রমণের ঝাঁঝ বাড়ালেও গোল শোধ করতে পারেনি। ১-০ গোলে এগিয়ে থেকেই সাজঘরে ফেরে মোহনবাগান এসজি।
দ্বিতীয়ার্ধে খেলা হল আরও টান টান। ৫৪ মিনিটে খেলায় সমতা ফেরাল কেরল। রাহুল পাস বাড়ান ভিবিনকে। সেই পাস ধরেই গোল করেন ভিবিন। যদিও ৬০ ফের এগিয়ে গেল মোহনবাগান এসজি। দিমিত্রির ফ্রি-কিক থেকে শট নেন। সেই ফ্রি-কিক থেকে সাদিকুকে বল সাজিয়ে দেন মনবীর। বক্সের ভিতরে ভালো জায়গায় দাঁড়িয়েছিলেন সাদিকু। সেই বল তাঁর কাছে গেলে হাফ ভলিতে গোল করেন সাদিকু।
যদিও লিড বেশিক্ষণ ধরে রাখতে পারল না মোহনবাগান এসজি। ৬৩ মিনিটে গোলশোধ করেন কেরল অধিনায়ক দিয়ামান্টাকস। খেলার ফল ২-২। কিন্তু গোল খেয়েও আক্রমণের ধার কমায়নি সবুজ মেরুন। ৬৮ মিনিটে দিমিত্রির কর্নার থেকে গোল করলেন দীপক টাংড়ি।
৭১ মিনিটে সহজ সুযোগ নষ্ট না করলে হ্যাটট্রিক সেরে ফেলতে পারতেন সাদিকু। তবে বক্সের মধ্যে তাঁকে ফাউল করার জন্য পেনাল্টির আবেদন করে মোহনবাগান এসজি। ৭৬ মিনিটে দিমিত্রির দূরপাল্লার শট ক্রসপিসে না লাগলে বাগানের চতুর্থ গোলটি অবধারিত ছিল।
৮০ মিনিটে সাদিকুকে তুলে কামিংসকে এবং সাহালকে তুলে অনিরুদ্ধ থাপাকে নামান হাবাস। কিন্তু বাগানকে এগিয়ে দেওয়ার সুযোগ পেয়েছিলেন অজি তারকা। কিন্তু একাধিক সুযোগ নষ্ট করলেন। শেষ পর্যন্ত গোলের দেখা পেলেন। দলের চার নম্বর গোলটি অজি তারকাই করলেন। কেরল অধিনায়ক দিয়ামান্টাকস শেষ মুহুর্তে গোল করে ৪-৩ করলেন ম্যাচের ফল।
এই ম্যাচ জিতলেও লিগে শীর্ষস্থান খোয়ালো হাবাসের দল। ১৮ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে সবুজ মেরুন। এক ম্যাচ বেশি খেলে ৩৯ পয়েন্টেই আছে মুম্বই। কিন্তু তারা গোল পার্থক্যে এগিয়ে থাকায় ১ নম্বরে থাকল। ১৮ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে থাকল কেরল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications