ISL 2023-24: রবিবার মিশন ওডিশা, ৯০ মিনিটের মধ্যেই ফাইনালের টিকিট নিশ্চিত করতে চাইছেন আত্মবিশ্বাসী হাবাস
রবিবার আইএসএলের সেমিফাইনারলের দ্বিতীয় পর্বের ম্যাচে ওডিশা এফসির মুখোমুখি হচ্ছে মোহনবাগান এসজি। প্রথম পর্বের ম্যাচে ২-১ গোলে হেরে খেলতে নামছে হাবাস ব্রিগেড। ৯০ মিনিটের মধ্যেই ফাইনালের টিকিট কনফার্ম করতে হলে ২ গোলে জিততে হবে সবু মেরুনকে।
ম্যাচের আগে দিন সাংবাদিক সম্মেলনে মোহনবাগান এসজি দলের হেড কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস বলেন, 'আমরা এই ম্যাচের নামার আগে আত্মবিশ্বাসী, ফুটবলাররা ১০০% দিতে প্রস্তুত। ফলে প্রথম পর্বের ম্যাচে পিছিয়ে থাকলেও এই ম্যাচ খেলতে নামার আগে আমরা আত্মবিশ্বাসী। শেষ ম্যাচের ভুল থেকে আমরা শিক্ষা নিয়েছি, সেই ভুলের পুনরাবৃত্তি যাতে এই ম্যাচে না হয় তার জন্য আমরা সতর্ক।'

কলকাতা এবং দক্ষিণবঙ্গ জুড়ে প্রচন্ড গরম। এরমধ্যে ম্যাচ খেলা কতটা কঠিন? এরমধ্যে খেলা যদি ৯০ মিনিটে শেষ না হয় তাহলে সমম্যা বাড়তে পারে? যদিও এই প্রসঙ্গে হাবাস বলেন, 'আমরা ওডিশাতেও একই পরিস্থিতিতে খেলেছি। প্রথম আমরা ম্যাচটা ৯০ মিনিটের মধ্যেই শেষ করতে চাই। অতিরিক্ত সময় নিয়ে ভাবছি না। তবে ফুটবলাররা পেশাদার সব রকম পরিস্থিতির সঙ্গে তাঁদের মানিয়ে নিতচে হবে।'
পরিসংখ্যান বলছে মোহনবাগান এসজি ও ওডিশা আইএসএলে ১০ ম্যাচে মুখোমুখি হয়েছে। এরমধ্যে ৫বার জিতেছে বাগান, একবার জিতেছে ওডিশা, চার বার ড্র হয়েছে। একটি ম্যাচেও জয় পায়নি ওজিশা। এই ম্যাচে আর্কষণের কেন্দ্রবিন্দুতে থাকবেন দুই স্প্যানিশ কোচ। একদিকে অ্যান্টোনিও লোপেজ হাবাস অন্যদিকে সার্জিও লোবেরা। দুই স্প্যানিশ বসের রণকৌশলের লড়াই মোহনবাগান এবং ওডিশা ম্যাচে অন্যতম ইউএসপি। সাইড লাইনে বাড়তি নজর থাকবে দুই কোচের দিকে।
ডুরান্ড কাপ, আইএসএল লিগ শিল্ড ইতিমধ্যেই এসেছে গঙ্গাপারের ক্লাবে। এবার মোহনবাগান এসজির লক্ষ্য মরশুমের তৃতীয় ট্রফি। কিন্তু ওডিশার বিরুদ্ধে প্রথম পর্বের ম্যাচে হেরে বেকায়দায় আছে সবুজ মেরুন। ঘরের মাঠে মুম্বইয়ের মতোই ওডিশাকেও হারিয়ে ফটো ফিনিস করতে চাইছে হাবাসের দল।
অন্যদিকে দীর্ঘদিন পর অনুশীলন শুরু করলেন আশিক কুরুনিয়ান। ফিজিওর অধীনেই আপাতত অনুশীলন করবেন। চোটের কারণে গোটা মরশুমই মাঠের বাইরে ছিলেন আশিক।












Click it and Unblock the Notifications