ISL 2023-24: সাহালকে নিয়ে সুসংবাদ দিলেন হাবাস, রয় কৃষ্ণদের আটকে জয়ই পাখির চোখ মোহনবাগান এসজির
লিগ শিল্ড জয় এখন অতীত। এবার মোহনবাগান এসজির লক্ষ্য আইএসএল ট্রফি। মঙ্গলবার থেকে শুরু সেমিফাইনাল পর্ব। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে প্রথম পর্বের সেমিফাইনালে কলিঙ্গ স্টেডিয়ামে মুখোমুখি হবে সবুজ মেরুন।
প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে খানিকটা চমক দিয়েই উপস্থিত হলেন হাবাস কারণ লিস্টন কোলাসোর সঙ্গে সহকারী কোচ ম্যানুয়েল পেরেজর সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু হাবাস নিজেই সাংবাদিক সম্মেলনে এলেন। নিজের অসুস্থতা নিয়ে যাবতীয় জল্পনায় ইতি টানলেন হাবাস।

চলতি মরশুমে আইএসএলে ওডিশার বিরুদ্ধে দুই বারই আটকে গিয়েছিল সবুজ মেরুন। প্রথম পর্বের ম্যাচ ২-২ গোলে, এবং দ্বিতীয় পর্বের ম্যাচ গোলশূন্য ড্র হয়েছিল। ওডিশার বিরুদ্ধে নামার আগে অতীত ভুলে সামনে তাকানোর বার্তা দিলেন হাবাস। তাঁর কথায়, 'ওডিশা এফসি অবশ্যই শক্তিশালী দল, ওদের ভালো ফুটবলার দলে আছে। তবে আমরা অতীত মনে রাখতে চাই না। এই ম্যাচে আমাদের জয়ের পরিকল্পনা নিয়েই মাঠে নামতে হবে। পাসিং ফুটবলই আমাদের অস্ত্র।'
একইসঙ্গে তিনি বলেন, 'অ্যাওয়ে ম্যাচ ড্র নয়, আমরা জয়ের জন্যই ঝাঁপাব। কারণ প্রথম পর্বের ম্যাচে জয় পেলে দ্বিতীয় পর্বের ম্যাচে অনেকটা এগিয়ে থেকে নামা যাবে।' পূর্ব ভারত জুড়ে প্রচন্ড গরম। এরমধ্যে ম্যাচ খেলা কতটা কঠিন? এই প্রসঙ্গে হাবাস বলেন,'পরিস্থিতি আমাদের জন্য যেমন তেমনই আমাদের
প্রতিপক্ষের জন্যও। তবে ফুটবলাররা পেশাদার তাঁরা যে কোনও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে সক্ষম।'
অনেক সময়ই লিগ শিল্ড জয়ের পরই দলের মধ্যে আত্মতুষ্টির জায়গা চলে আসে, সেখান থেকে কীভাবে দলকে রক্ষা করছেন? এই প্রশ্নে হাবাস বলেন, 'ফোকাস যাতে কোনওভাবে নষ্ট হয় তার জন্য আমরা সতর্ক, অনুশীলনে ফুটবলারদের মানসিকভাবে তরতাজা রাখার চেষ্টা করছি। কারণ আমাদের লক্ষ্য এখনও পূরণ হয়নি।'
প্রতিপক্ষ দলের আক্রমণভাগে আছেন রয় কৃষ্ণ এবং দিয়াগো মৌরিসিওর মতো ফুটবলার। ফলে বাগান রক্ষণ ভাগের ফুটবলারদের জন্য কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। হাবাস বলছেন, 'অবশ্যই বিপক্ষ দল অত্যন্ত শক্তিশালী, তাদের স্ট্রাইকিং লাইনও অত্যন্ত ভালো। তবে আমরা প্রথম দিন থেকে সেইভাবেই প্রস্তুতি নিচ্ছি।'
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications