ISL 2023-24: ইস্টবেঙ্গলের নজরে এক প্রাক্তনী, কোন তারকার উপর মোহভঙ্গ হয়েছে মোহনবাগান এসজির?
মোহনবাগান এসজি হোক ইস্টবেঙ্গল, বছরের শেষটা খুব একটা স্বস্তির হল না। লাল হলুদ যেমন শেষ তিন ম্যাচে জয় পায়নি, তেমনই হঠাত করেই ছন্দ হারিয়ে ফেলেছে সবুজ মেরুন। চোট আঘাতের সমস্যা তো আছে ফেরান্দোর দলে, তেমনই বেশ কিছু তারকা ফুটবলারের অফ ফর্মও বাগানের খাপার পারফরম্যান্সের অন্যতম কারণ।
জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে দুই প্রধানই দলে কিছু পরিবর্তন করতে পারে। লাল হলুদের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে প্রাক্তন এক ফুটবলারকে ফেরাতে চাইছে তারা। একটা সময় লাল হলুদ জার্সিতে খেলেছেন নিখিল পূজারী। মর্গ্যানের আমলে তাঁর ইস্টবেঙ্গলে আগমন হয়েছিল। কিন্তু কলকাতা ময়দানে নিজেকে সেভাবে প্রতিষ্ঠা করতে পারেননি।

তবে আরও একটি সূত্র আছে। তা হল এজেন্ট। সূত্রের খবর, নিলিখ এবং কার্লোস কুয়াদ্রাতের এজেন্ট একই ব্যক্তি। ফলে নিখিল দলে নিতে হলে কর্তাদের পাশাপাশি সক্রিয় ভূমিকা নিতে হবে কোচকেও।
অন্যদিকে, সবুজ মেরুনে শুধুই সমস্যা। তারকা খচিত দল গড়েও এবার মরসুমের মাঝপথেই ছন্দহীন মোহনবাগান এসজি। তার অন্যতম কারণ একের পর এক ফুটবলারের চোট। তবে ইউরো কাপার সাদিকু হোক বা বিশ্বকাপার জেসন কামিংস দুই জনেই এখনও মন ভরাতে পারেননি।
এরমধ্যে শোনা যাচ্ছে সাদিকুকে ছাঁটাই করতে পারে মোহনবাগান এসজি। ইউরো কাপারের উপর মোহভঙ্গ হয়েছে। জানুয়ারির ট্রান্সফার ইউন্ডোতে তাঁর পরিবর্তে অন্য ফুটবলারকে নেওয়া হতে পারে। কোচের সঙ্গে আলোচনায় বসেছেন কর্তারা। হাবাসকে দলের সঙ্গে আরও বেশি যুক্ত করতে চাইছে টিম ম্যানেজমেন্ট।
সব মিলিয়ে নতুন বছরের শুরুতেই দলে বদল হতে পারে দুই প্রধানেরই।












Click it and Unblock the Notifications