ISL 2023-24: সুপার কাপের সেলিব্রেশন শেষে ছুটির মেজাজ ইস্টবেঙ্গলে, সমর্থকদের জন্য বিদায়ী বার্তা বোরহার

সিদ্ধান্ত আগেই হয়ে গিয়েছিল। মঙ্গলবার বোরহা হেরেরাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত সরকারিভাবে জানিায়ে দিল ইস্টবেঙ্গল। লাল-হলুদকে ছেড়ে লোনে এফসি গোয়ায় যোগ দিলেন বোরহা। বোরহার জায়গায় দলে আসছেন ভিক্টর ভাসকোয়েজ। সুপার কাপ জয়ে বড় অবদান ছিল এই বিদেশি ফুটবলারের। কিন্তু বর্তমান পেশাদারিত্বের যুগে আবেগের কোনও জায়গা নেই। আইএসএলের দ্বিতীয় পর্বের আগে দল গুছিয়ে নিলেন কার্লোস কুয়াদ্রাত।

কলিঙ্গ সুপার কাপ জেতার রাতেই চলে এসেছিল দুঃখের সেই আপডেট। জানা গিয়েছিল যে, লাল-হলুদ জার্সিকে আপাতত বিদায় জানাচ্ছেন স্প্যানিশ মিডফিল্ডার বোরহা হেরেরা। মঙ্গলবারই সরকারিভাবে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বোরহাকে ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করা হয়। একইসঙ্গে এফসির গোয়ার পক্ষ থেকে তাঁকে স্বাগত জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। এরপরই সমাজ মাধ্যমে লাল হলুদ সমর্থকদের জন্য এক আবেগঘন বার্তা দিয়েছেন বোরহা।

বোরহা হেরেরা

বোরহা লিখেছেন,'সমস্ত ইস্টবেঙ্গল সমর্থকদের উদ্দেশ্যে বলতে চাই, সময় এসেছে এই অসাধারণ কয়েকটি মাস কাটানোর পর এই পরিবারের প্রতিটি সদস্যকে ধন্যবাদ জানানোর।এই কয়েকটা মাস খুব পরিশ্রম গিয়েছে, কিন্তু পরিশ্রমের ফলও পাওয়া গিয়েছে। আমি মাথা উঁচু করে মাঠ ছেড়েছি। খুবই আনন্দিত যে অনেক দিন পর দুটি ফাইনালে উঠেছি আর দুটি ডার্বিতে জিতেছি, আর আমরা ১২ বছর পর ট্রফি জিতেছি।"

একইসঙ্গে সদ্য লাল হ‌লুদের প্রাক্তনী হওয়া এই ফুটবলার লিখেছেন, 'ফুটবলে কেউ আসে কেউ চলে যায়। এটাই নিয়ম। কিন্তু আমি আশা রাখব আপনাআরা আপনাদের সমর্থন বজায় রাখবেন। আমি এই দল এবং দলের ফুটবলারদের কখনও ভু‌লতে পারব‌ না। সবাই কোনও কিছুর পরোয়া না করে নিজেদের সেরাটা দিয়েছে। সমর্থকরা আপনারা আমার হৃদয়ে থাকবেন।'


গতবছর বোরহা হায়দরাবাদ এফসি থেকে ফ্রি এজেন্ট হয়েই এসেছিলেন ইস্টবেঙ্গলে। হায়দরাবাদকে টানা দ্বিতীয়বার আইএসএলের শেষ চারে নিয়ে যাওয়ার নেপথ্যে ছিলেন এই বোরহা। মাঝমাঠে নিজের ছাপ রেখেছিলেন। চারটি গোল ও পাঁচটি অ্যাসিস্ট ছিল তাঁর নামের পাশে। এবার কিন্তু লাল হলুদ জার্সিতে কয়েক মাস খেলেই নজর কেড়েছিলেন।

আগামী ৩ ফেব্রুয়ারি সল্টলেক স্টেডিয়ামে ফের একবার ইস্ট-মোহন দ্বৈরথ। আইএসএল ডার্বির প্রস্তুতি শুরু হবে আগামী ১ ফেব্রুয়ারি থেকে। আপাতত ২ দিনের ছুটি দিয়েছেন কোচ কার্লোস কুয়াদ্রাত। ভারতীয় ফুটবলাররা অনেকেই বাড়ি ফিরে গিয়েছেন। দুই দিনের প্রস্তুতি নিয়ে বড় ম্যাচে নামবেন ক্লেইটনরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+