ISL Kolkata Derby: মোহনবাগান SG-র বিরুদ্ধে আন্ডারডগ ইস্টবেঙ্গল! ডার্বির প্রাক্কালে দুই শিবির কোথায় দাঁড়িয়ে?
ISL Kolkata Derby: আইএসএলে ফিরতি কলকাতা ডার্বিতে কাল বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল খেলতে নামছে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে।
সবুজ মেরুনকে কখনও আইএসএলের ডার্বিতে হারাতে পারেনি লাল হলুদ। মোহনবাগান সুপার জায়ান্ট প্লে-অফ কার্যত নিশ্চিত করে ফেলেছে। ইস্টবেঙ্গলের কাছে সব ম্যাচ কার্যত ডু-আর-ডাই, প্রথম ছয়ে থাকার পথও বেশ কঠিন।

ট্রফি গুরুত্বপূর্ণ নিশ্চিতভাবেই। তবে ডার্বি জয়ের দিকেই তাকিয়ে থাকেন দুই দলের সমর্থকরা। চলতি মরশুমে ডুরান্ড কাপ, সুপার কাপ ও আইএসএল ডার্বির নিরিখে চারটি ম্যাচে ইস্টবেঙ্গলের জয় ২টিতে, ডুরান্ড কাপ ফাইনালে জিতেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। চলতি আইএসএলের প্রথম ডার্বির ফল ছিল ২-২।
সাউল ক্রেসপোকে পাশে বসিয়ে লাল হলুদ হেড কোচ কার্লেস কুয়াদ্রাত মেনে নিলেন কালকের ডার্বিতে তাঁর দলই আন্ডারডগ। তিনি বলেন, এটা অন্য ম্যাচের থেকে আলাদা। স্পেশ্যাল। যা এই শহর এবং দেশের ফুটবলের পক্ষে ভালো। চলতি মরশুমের বড় ম্যাচগুলিতে আমরা ভালো খেলেছি।
কুয়াদ্রাতের কথায়, আইএসএলেও আগের ডার্বি আমরা ড্র করেছি। কালও ভালোই চ্যালেঞ্জ থাকবে। প্রতিপক্ষ শিল্ড দখলের লড়াইয়ে রয়েছে। আমরাও ভালো ফলাফল নিশ্চিত করতে নামব। ১২ পয়েন্ট নিশ্চিত করতে বাকি ম্যাচগুলিতে আমাদের সেরাটাই দিতে হবে। কাল জিতলেও প্লে-অফের দৌড়ে থাকব।
মোহনবাগান সুপার জায়ান্টের ভালো ছন্দে থাকার কথা উল্লেখ করে কুয়াদ্রাত বলেন, ডুরান্ড ও সুপার কাপে আমরা ভালো খেলেছি। বর্তমানে কিছুটা সমস্যা রয়েছে। তবে কালকের ম্যাচ থেকেই ইতিবাচকভাবে ঘুরে দাঁড়াতে চাইছি। মোহনবাগান ফেভারিট, আমরা আন্ডারডগ। সত্যটা স্বীকার করলেও ফুটবলারদের উপর আস্থা রয়েছে কুয়াদ্রাতের।
ইস্টবেঙ্গলকে হাল্কাভাবে নিচ্ছেন না মোহনবাগান সুপার জায়ান্ট কোচ আন্তোনিও লোপেজ হাবাস। তিনি বলেন, আমার আর টিমের আত্মবিশ্বাসে কোনও ঘাটতি নেই। তিন পয়েন্টেই ফোকাস আমাদের। আর সেটা পেলে আমরা কিন্তু পয়েন্ট তালিকার প্রথম জায়গাটা দখল করতে পারব।
হাবাসের কথায়, দুটি টিমের পরিস্থিতি কিন্তু সম্পূর্ণ আলাদা। ওরা সেরা ছয়ের মধ্যে শেষ করতে চায়। আমরা অন্য লক্ষ্যের পিছনে ছুটছি। তবে এটাও মাথায় রাখব, ডার্বি সব সময় আলাদা একটা ম্যাচ। কুড়ি দিন বাদে হলেও একই কথা বলতাম। ইস্টবেঙ্গল যতই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাক, সমর্থকদের বলতে চাই, এটা আলাদা ম্যাচ। তবে আমাদের লক্ষ্য ঠিক রাখতে হবে।
দিমিত্রি পেত্রাতস বারবারই পরিত্রাতার ভূমিকায় অবতীর্ণ হচ্ছে। সাফল্যের কৃতিত্ব ভাগ করে নিলেন সতীর্থদের সঙ্গে। গোলের পর কেমন সেলিব্রেশন? পেত্রাতসের জবাব, এখনও তেমন কিছু ভাবিনি। তবে গোল করতে চাই। দলকে জেতাতে চাই। এটাই আমার এক আর একমাত্র টার্গেট।
কার্ড সমস্যায় ইস্টবেঙ্গল এই ম্যাচে পাচ্ছে না মহম্মদ রাকিপকে। তবে ফিরছেন সাউল ক্রেসপো। রক্ষণভাগে হিজাজি মাহেরের সঙ্গী হতে পারেন মন্দার রাও দেশাই। কার্ড সমস্যায় বাগান পাচ্ছে না দীপক টাংরিকে। সাহাল আবদুল সামাদকে প্রথম একাদশে রাখতে পারেন হাবাস। গোলের জন্য পেত্রাতসের সঙ্গে ভরসা আর্মান্দো সাদিকু।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications