ISL 2023-24: ছয় গোলের ম্যাচে লাল হলুদের প্রাপ্তি ৩ পয়েন্ট, প্লে-অফের আশা টিকে রইল ক্লেইটনদের
কোচ কার্লেস কুয়াদ্রাত ডাগ আউটে ছিলেন না। কিন্তু বিরতি কাটিয়ে আইএসএলের মঞ্চে ফিরেই উজ্জ্বল লাল হলুদ। বুধবার অ্যাওয়ে ম্যাচে কেরল ব্লাস্টার্সকে ৪-২ গোলে হারাল ইস্টবেঙ্গল। হাফ ডজন গোলের টান টান ম্যাচ।শেষ পর্যন্ত তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়লেন ক্লেইটনরা। এই জয়ের ফলে ২০ ম্যাচে ২১ পয়েন্ট হয়েছে ইস্টবেঙ্গলের। এখনও প্লে-অফে ওঠার আশা বেঁচে রয়েছে ইস্টবেঙ্গলের।
প্লে অফে যেতে হলে বাকি তিন ম্যাচ জিততেই হবে এমন পরিস্থিতিতে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। প্রথমার্ধেই পিছিয়ে পড়েও প্রত্যাবর্তন করল ইস্টবেঙ্গলের। রক্ষণের ভুলে গোল খেয়ে পিছিয়ে যা। যায় লাল-হলুদ। প্রথমার্ধে সেই লক্ষ্য থেকে অনেকটাই দূরে চলে গেলেও দারুণভাবে ফিরে আসে লাল-হলুদ।জোড়া গোল করে লালহলুদ ব্রিগেডের নায়ক সল ক্রেসপো। গ্যালারিতে বসে দলের দাপট দেখলেন ইস্টবেঙ্গলের কোচ কার্লেস কুয়াদ্রাত.

ইস্টবেঙ্গলের হয়ে জোড়া গোল করেন সউল ক্রেসপো ও মহেশ নাওরেম সিংহ। কেরলের একটি গোল ফেদক সারনিচের। আর একটি গোল ইস্টবেঙ্গলের হিজাজি মাহেরের আত্মঘাতী।২৪ মিনিটে এগিয়ে যায় কেরলের দলটি। লাল-হলুদ রক্ষণ ও গোলরক্ষক প্রভসুখন গিলের ভুলে গোল করেন সারনিচ। মহেশকে ফাউল করে ম্যাচের ৪৪ মিনিটে লালকার্ড (জোড়া হলুদ) দেখে মাঠ ছাড়েন জিকসন সিং। দশজনের কেরলকে পেয়ে চাপ সৃষ্টি করার চেষ্টা করে লাল হলুদ। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে লাল হলুদকে সমতায় ফেরান সাউল ক্রেসপো। ম্যাচের ৭১ মিনিটে ইস্টবেঙ্গলকে ২-১ গোলে এগিয়ে দেন ক্রেসপো ফের গোল করে।লাল হলুদের হয়ে শেষ দুটি গোল নাওরেম মহেশের।
ম্যাচের ৭৪ মিনিটে ইস্টবেঙ্গলের ডিফেন্ডার হিজাজি মাহের ক্লিয়ারেন্স করতে গিয়ে নিজের জালে বল ঢুকিয়ে দিয়েছিলেন। ম্যাচের ৭৪ মিনিটে সরাসরি লালকার্ড দেখে মাঠ ছাড়েন নাওচা সিং। ৯ জনের কেরলকে পেয়ে জয়ের সুযোগ হাতছাড়া করেনি লাল হলুদ। এরপরই জ্বলে উঠে লালহলুদ। নাওরেম গোলগুলি করেছেন ৮২ ও ৮৭ মিনিটে। তিনি কেন ইস্টবেঙ্গল দলের সম্পদ, সেটি আরও একবার বোঝা গিয়েছে।












Click it and Unblock the Notifications