ISL 2023-24: এবারের আইএসএলে দ্রুততম গোল হজম করেও জিতল ওডিশা এফসি, ইস্টবেঙ্গল খাদের কিনারায়

ISL 2023-24: কলিঙ্গ-ভূমেই সুপার কাপ জিতে ট্রফির খরা মিটিয়েছিল ইস্টবেঙ্গল। সেই সেলিব্রেশন ক্লাবে হওয়ার পরই ফের মুখ থুবড়ে পড়ল লাল হলুদ। সুপার সিক্সের সম্ভাবনা আরও কমল অনেকটাই।

আজ অবশ্য লিগ তালিকায় শীর্ষে থাকা ওডিশা এফসিকে তাদের মাঠেই শুরুতে চমকে দিয়েছিল ইস্টবেঙ্গল। ৩৩ সেকেন্ডে গোল করেছিলেন বিষ্ণু। যা আইএসএলের ইতিহাসে দ্রুততম গোলের তালিকায় পঞ্চম স্থানে জায়গা করে নিল।

ISL 2023-24: এবারের আইএসএলে দ্রুততম গোল হজম করেও জিতল ওডিশা এফসি

যদিও শেষ অবধি ইস্টবেঙ্গল ম্যাচ হেরে গেল ১-২ গোলে। অর্থাৎ এগিয়ে গিয়েও ফের পরাজয়। ৪০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান দিয়েগো মরিসিও। ৬১ মিনিটে লাল হলুদের কফিনে পেরেক পুঁতে দেন প্রিন্সটন রেবেলো। যার ফলে টানা দুটি ড্রয়ের পর জয়ের মুখ দেখল ওডিশা এফসি।

বিষ্ণুর এদিনের গোলটি চলতি মরশুমের দ্রুততম। ডান প্রান্ত দিয়ে উঠে এসে বক্সের কাছে বল পেয়ে গোল করতে উদ্যত হন বিষ্ণু। পরাস্ত করেন জেরি লালরিনজুয়ালা ও কার্লোস দেলগাডোকে। এরপর ওডিশার গোলরক্ষক অমরিন্দর সিংয়ের নাগাল এড়িয়ে তিনি বল পাঠিয়ে দেন প্রতিপক্ষের জালে।

যদিও এই লিড ধরে রাখতে পারেনি লাল হলুদ। ফের এগিয়ে গিয়েও ম্যাচ হারার ধারা বজায় রাখল লাল হলুদ। রয় কৃষ্ণ ও দিয়েগো মরিসিও ক্রমাগত চাপ তৈরি করতে থাকেন ইস্টবেঙ্গলের রক্ষণভাগে। সেট পিস থেকেও গোল করার সুযোগ তৈরি করতে থাকে ওডিশা এফসি।

১৪ মিনিটে মরিসিওর শট পোস্টের উপর দিয়ে চলে যায়। কিন্তু তিনিই স্পট কিক আদায় করে নেন। মহম্মদ রাকির বক্সের মধ্যে মরিসিওর থেকে বল কাড়ার চেষ্টা করতে গিয়ে অবৈধভাবে তাঁকে ফেলে দেন। রেফারি পেনাল্টি দিতে দেরি করেননি। মরিসিওর জোরালো শট সঠিক দিকে ঝাঁপিয়েও আটকাতে পারেননি ইস্টবেঙ্গল গোলকিপার।

মরিসিও চলতি আইএসএলে সপ্তম গোলটি পেয়ে গেলেন। তার মধ্যে পেনাল্টি থেকে তিনটি গোল। এই গোলের সামান্য পরেই লাল হলুদের জালে বল পাঠিয়ে দিয়েছিলেন রয় কৃষ্ণ, যদিও তার আগে অফ-সাইডের ফাঁদে জড়িয়ে পড়েন। রয়ের চেয়েও এদিন বেশি কার্যকরী ছিলেন মরিসিও।

এদিন তিনি অ্যাসিস্টের নিরিখে ধরে ফেললেন কৃষ্ণকে। আইএসএলে সবচেয়ে বেশি অ্যাসিস্ট রয়েছে হুগো বুমোসের। তাঁর পরেই কৃষ্ণ ও মরিসিও (২৪)। মরিসিওর কর্নার থেকে বল পেয়ে রেবেলো জয়সূচক গোলটি করেন। লাল হলুদ গোলরক্ষক প্রভসুখন গিলের কিছুই করণীয় ছিল না।

এফসি গোয়া ও মোহনবাগান এসজির বিরুদ্ধে ড্র করার পর আজ ইস্টবেঙ্গলকে হারাল ওডিশা এফসি। ১৭ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে তারা রইল শীর্ষস্থানেই। দ্বিতীয় স্থানে মুম্বই সিটি এফসির রয়েছে ১৬ ম্যাচে ৩২ পয়েন্ট। তিনে মোহনবাগান সুপার জায়ান্ট, ১৫ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে।

ইস্টবেঙ্গল ১৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে। আজকের ম্যাচ জিতলে লাল হলুদ পৌঁছে যেত ষষ্ঠ স্থানে। পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে সুপার কাপ চ্যাম্পিয়নদের। ওডিশার পরবর্তী ম্যাচ ৩ মার্চ চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে। ৬ মার্চ লাল হলুদের প্রতিপক্ষ এফসি গোয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+