আইএসএলে হায়দরাবাদের কাছে পরাস্ত বেঙ্গালুরু, মুম্বই সিটিকে রুখে দিল জামশেদপুর

আইএসএলে আজ ছিল দুটি ম্যাচ। প্রথম ম্যাচে মুম্বই ফুটবল অ্যারেনায় মুম্বই সিটি এফসি দাপট দেখালেও তাদের রুখে দিয়েছে জামশেদপুর এফসি। খেলার ফল ১-১। এদিনের অপর ম্যাচে হায়দরাবাদে বেঙ্গালুরু এফসির হয়ে শততম ম্যাচটি খেলতে নেমেছিলেন সুনীল ছেত্রী। যদিও বার্থোলোমিউ ওগবেচের গোলে পরাস্ত হয়েছে বেঙ্গালুরু এফসি।

আইএসএলে অপরাজেয় থেকে শীর্ষে হায়দরাবাদ

(ছবি- এফএসডিএল)

হায়দরাবাদ এফসি এখনও অবধি চলতি আইএসএলে অপরাজেয় থাকল। পয়েন্ট তালিকার শীর্ষস্থানও দখলে রাখল নিজামের শহর। ম্যাচের ৮৩ মিনিটের মাথায় একমাত্র গোলটি করেন ওগবেচে। দুই দলের রক্ষণই প্রথমার্ধে জমাট থাকায় গোলকিপারদের সমস্যায় পড়তে হয়নি। এই সময়কালে হায়দরাবাদ এফসির জেভিয়ার সিভেরিও দুটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি। ওগবেচেকেও প্রথমার্ধে বিপজ্জনক হতে দেননি বেঙ্গালুরুর রক্ষণভাগের ফুটবলাররা। সেন্টার ব্যাক পজিশনে ভালো ফুটবল উপহার দেন অ্যালান কোস্টা। অন্যদিকে, আইএসএলের কোনও ক্লাবের হয়ে শততম ম্যাচ প্রথম ফুটবলার হিসেবে খেলতে নামা বেঙ্গালুরু এফসি অধিনায়ক সুনীল ছেত্রীও গোলমুখ খুলতে ব্যর্থ হন। দ্বিতীয়ার্ধে হায়দরাবাদের খেলার মধ্যে বাড়তি তাগিদ পরিলক্ষিত হয়। দুই দলই ভালো কিছু আক্রমণও শানায়। ৮৩ মিনিটে জয়সূচক গোলটি করেন ওগবেচে। বোরহা হেরেরার কর্নার থেকে গোলটি করেন তিনি। চলতি মরশুমে এটি তাঁর দ্বিতীয় গোল।

আইএসএলে অপরাজেয় থেকে শীর্ষে হায়দরাবাদ

এদিনের অপর ম্যাচে মুম্বই সিটি এফসি আধিপত্য নিয়েই খেলে জামশেদপুর এফসির বিরুদ্ধে। যদিও হোম ম্যাচে তারা তিন পয়েন্ট পাওয়ার সুযোগ হাতছাড়া করেছে। ম্যাচের ৮ মিনিটের মাথায় লালিয়ানজুয়ালা ছাংতের গোলে এগিয়ে গিয়েছিল মুম্বই সিটি এফসি। যদিও এর মিনিট চারেক পরেই সমতা ফেরান ড্যানিয়েল চুকউ। ২৮ অক্টোবর মুম্বই সিটি এফসির পরবর্তী ম্যাচ কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে। ৩০ অক্টোবর জামশেদপুর এফসি খেলবে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে।

৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে হায়দরাবাদ এফসি রয়েছে পয়েন্ট তালিকার শীর্ষে। ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তিনে মুম্বই সিটি এফসি। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে বেঙ্গালুরু এফসি রইল চারে। ২ ম্যাচ খেলে জামশেদপুর এফসির ঝুলিতে ১ পয়েন্ট, তারা রয়েছে ১০ নম্বরে। এটিকে মোহনবাগান ও ইস্টবেঙ্গল রয়েছে যথাক্রমে ছয় ও সাতে। ২৯ অক্টোবর হায়দরাবাদ এফসির পরবর্তী ম্যাচ এফসি গোয়ার বিরুদ্ধে। বেঙ্গালুরু এফসি ২৭ অক্টোবর মুখোমুখি হবে ওডিশা এফসির। কাল ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ওডিশা এফসি খেলতে নামবে কেরালা ব্লাস্টার্স এফসির বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+