আইএসএল ডার্বি: এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কোন জার্সিতে মাঠে নামবে এটিকে-মোহনবাগান

আইএসএল ডার্বি: এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কোন জার্সিতে মাঠে নামবে এটিকে-মোহনবাগান

আবেগের ডার্বি ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে, আইএসএল টুর্নামেন্টের ইতিহাসে শুক্রবার প্রথম ডার্বি ম্যাচ, বাঙালির মেগা ম্যাচ নিয়ে সমর্থক থেকে ফুটবলারদের এখন প্রহর গোনা শুরু।

কোন জার্সিতে ডার্বিতে মাঠে মোহনবাগান

কোন জার্সিতে ডার্বিতে মাঠে মোহনবাগান

এর মাঝেই ডার্বি ম্যাচে প্রীতম কোটাল, রয় কৃষ্ণরা কোন জার্সি গায়ে চাপাতে চলেছেন, সেই নিয়ে আলোচনা এখন তুঙ্গে। আইএসএলের উদ্বোধনী ম্যাচে এটিকে মোহনবাগানের কাছে অ্যাওয়ে লড়াই ছিল। ম্যাচ কমিশনারের অনুমতি নিয়ে সেই ম্যাচে ঐতিহ্যের সবুজ-মেরুন জার্সি গায়ে চাপিয়ে মাঠে নেমেছিল এটিকে-মোহনবাগান। প্রকৃত পক্ষে এটি দলের হোম জার্সি

আইএসএলের প্রথম ডার্বিতে কী কৃষ্ণরা সবুজ-মেরুন জার্সি গায়ে চাপাবেন

আইএসএলের প্রথম ডার্বিতে কী কৃষ্ণরা সবুজ-মেরুন জার্সি গায়ে চাপাবেন

আর এখানেই প্রশ্ন, লিগে এটিকে মোহনবাগানের দ্বিতীয় ম্যাচ অর্থাৎ ডার্বির লড়াইটিও কৃষ্ণদের কাছে অ্যাওয়া ম্যাচ। সেক্ষেত্রে প্রীতম কোটালদের কী ঐতিহাসিক ডার্বি ম্যাচে সবুজ-মেরুন জার্সি গায়ে চাপাতে দেখা যাবে কিনা, সেই প্রশ্ন মাথা চাড়া দিচ্ছে।

কোন জার্সি পড়তে চলেছেন ফুটবলাররা

কোন জার্সি পড়তে চলেছেন ফুটবলাররা

শেষ পর্যন্ত ম্যাচ কমিশনার ডার্বিতে সবুজ-মেরুন জার্সি অনুমোদন দিলে ডার্বি ম্যাচে এটিকে মোহনবাগান ফুটবলারদের এই জার্সিতে মাঠে নামতে দেখা যেতে পারে।

দ্বিতীয় বিকল্প কী

দ্বিতীয় বিকল্প কী

অ্যাওয়ে ম্যাচে হোম জার্সি পরে মাঠে নামার অনুমতি না পাওয়া গেলে সেক্ষেত্রে এটিকে মোহনবাগানকে সাদার উপর সবুজ-মেরুন স্ট্রাইপ দেওয়া অ্যাওয়ে জার্সি গায়ে মাঠে নামতে দেখা যেতে পারে।

বৈঠক শেষে সিদ্ধান্ত জানা যাবে

বৈঠক শেষে সিদ্ধান্ত জানা যাবে

বৃহস্পতিবার ম্যানেজার্স মিটিংয়ে ম্যাচ কমিশনার শেষ পর্যন্ত এটিকে মোহনবাগানকে হোম জার্সিতে ডার্বি ম্যাচে মাঠে নামার অনুমতি দেন কিনা, সেই দিয়ে তাকিয়ে ফ্যানেরা। জানা গিয়েছে এই নিয়ে এটিকে-মোহনবাগানের অন্দরে একপ্রস্ত বৈঠক হতে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+