আইএসএল ২০২০ ২১ : জামশেদপুর এফসি ও মুম্বই সিটি এফসি-র ড্র পয়েন্ট তালিকায় ওঠানামার কারণ হল কি?

আইএসএল ২০২০ ২১ : জামশেদপুর এফসি ও মুম্বই সিটি এফসি-র ড্র পয়েন্ট তালিকায় কতটা ওঠানামার কারণ হল?

শক্তিশালী মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে লড়াকু ড্র করতে সক্ষম হল জামশেদপুর এফসি। তাতেও আইএসএলের পয়েন্ট তালিকায় নিজের অবস্থান ধরে রাখতে সক্ষম হল অভিনেতা রনবীর কাপুরের দল। সোমবারের দুর্দান্ত লড়াইয়ের হাত ধরে লিগ তালিকার বেশ কিছুটা ওপরে উঠতে সক্ষম হল জামশেদপুর এফসিও। এক নজরে আইএসএল তালিকায় চোখ বুলিয়ে নেওয়া যাক।

আইএসএল ২০২০ ২১ : জামশেদপুর এফসি ও মুম্বই সিটি এফসি-র ড্র পয়েন্ট তালিকায় ওঠানামার কারণ হল কি?

পয়েন্ট তালিকা

১) ৬ ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে লিগ আইএসএল তালিকার শীর্ষ স্থানে অবস্থান করছে মুম্বই সিটি এফসি। গোলপার্থক্য ৬।

২) ৬ ম্যাচ ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করেছে নর্থইস্ট ইউনাইটেড। গোলপার্থক্য ৩।

৩) ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে এটিকে মোহনবাগান। গোলপার্থক্য ৩।

৪) ৫ ম্যাচ খেলে ৯ পয়েন্ট নিয়ে লিগ তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে বেঙ্গালুরু এফসি। গোলপার্থক্য ৩।

৫) ৫ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে এফসি গোয়া। গোলপার্থক্য ২।

৬) ৬ ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে লিগ তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করছে জামশেদপুর এফসি। গোলপার্থক্য ০।

৭) ৪ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার সপ্তম স্থানে অবস্থান করছে হায়দরাবাদ এফসি। গোলপার্থক্য ১।

৮) ৫ ম্যাচ খেলে ৫ পয়েন্ট নিয়ে লিগ তালিকার অষ্টম স্থানে অবস্থান করছে চেন্নাইইন এফসি। গোলপর্থক্য -১।

৯) ৫ ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার নবম স্থানে অবস্থান করছে কেরালা ব্লাস্টার্স। গোলপার্থক্য -৫।

১০) ৫ ম্যাচ খেলে ১ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দশম স্থানে রয়েছে ওড়িশা এফসি। গোলপার্থক্য -৫।

১১) ৪ ম্যাচ খেলে ১ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার একাদশ স্থানে রয়েছে এসসি ইস্টবেঙ্গল। গোল পার্থক্য -৭।

সর্বোচ্চ গোলদাতার দৌড়

৫ ম্যাচ খেলে ৬ গোল দেওয়া এফসি গোয়ার ইগর আনগুলো আইএসএলের সর্বোচ্চ গোলদাতার দৌড়ে এগিয়ে রয়েছেন। তাঁকে ধরে ফেলেছেন ৬ ম্যাচ খেলে ৬ গোল দেওয়া জামশেদপুর এফসি-র স্ট্রাইকার নেরিজাস ভালসকিস। ৪ গোল করা মুম্বই সিটি এফসি-র অ্যাডাম লে ফনড্রে এবং এটিকে মোহনবাগানের রয় কৃষ্ণা যথাক্রমে তালিকার দ্বিতীয় এবং তৃতীয় স্থানে অবস্থান করছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+