আজ জিতলে আইএসএল তালিকার কোথায় গিয়ে পৌঁছবে এটিকে মোহনবাগান?

আজ জিতলে আইএসএল তালিকার কোথায় গিয়ে পৌঁছবে এটিকে মোহনবাগান?

আজ সন্ধ্যায় ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে জামশেদপুর এফসি-র মুখোমুখি হচ্ছে এটিকে মোহনবাগান। টুর্নামেন্টে ইতিমধ্যেই জয়ের হ্যাটট্রিক করে ফেলেছে আন্টোনিও লোপেজ হাবাসের দল। আজ জিতলে কোথায় পৌঁছবে সবুজ-মেরুন, তা দেখে নেওয়া যাক। আইএসএলের সামগ্রিক পয়েন্ট তালিকায় চোখ বুলিয়ে নেওয়া যাক।

এটিকে মোহনবাগানের অবস্থান

এটিকে মোহনবাগানের অবস্থান

তিন ম্যাচ খেলে ৯ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে এটিকে মোহনবাগান। আজকের ম্যাচ জিতলে ফের লিগ তালিকার প্রথম স্থানে পৌঁছে যাবে আন্টোনিও লোপেজ হাবাসের দল। ৪ ম্যাচ খেলে ১২ পয়েন্টে পৌঁছে যাবে সবুজ মেরুন।

আইএসএল তালিকার প্রথম পাঁচ

আইএসএল তালিকার প্রথম পাঁচ

চলতি আইএসএল তালিকার প্রথম স্থানে অবস্থান করছে মুম্বই সিটি এফসি। চার ম্যাচ খেলে ৯ পয়েন্টে অবস্থান করছে অভিনেতা রনবীর কাপুরের দল। দ্বিতীয় স্থানে অবস্থান করছে এটিকে মোহনবাগান। ৪ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে নর্থইস্ট ইউনাইটেড। তিন ম্যাচ খেলে ৫ পয়েন্ট নিয়ে লিগ তালিকার চতুর্থ স্থানে রয়েছে বেঙ্গালুরু এফসি। পঞ্চম স্থানে রয়েছে এফসি গোয়া। ৪ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৫।

পরের পাঁচ দলের অবস্থান

পরের পাঁচ দলের অবস্থান

৩ ম্যাচ খেলে ৫ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করছে হায়দরাবাদ এফসি। সম পরিমাণ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকার সপ্তম স্থানে অবস্থান করছে চেন্নাইয়ান এফসি। অষ্টম স্থানে রয়েছে জামশেদপুর এফসি। তিন ম্যাচ খেলে তাদের পয়েন্ট ২। ৪ ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে লিগ তালিকার নবম স্থানে অবস্থান করছে কেরালা ব্লাস্টার্স। দশম স্থানে থাকা ওড়িশা এফসি ৪ ম্যাচ খেলে ১ পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়েছে।

সবার শেষে এসসি ইস্টবেঙ্গল

সবার শেষে এসসি ইস্টবেঙ্গল

প্রথম বার আইএসএল খেলতে নামা এসসি ইস্টবেঙ্গল হারের হ্যাটট্রিক করে ফেলেছে। ১১তম স্থানে থাকা এই দল এখনও পর্যন্ত গোল ও পয়েন্টের খাতা খুলতে পারেনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+