আইএসএলের প্রথম সেমিফাইনালের প্রথম লেগে মুম্বই-গোয়ার জোর লড়াই, প্রথমার্ধের ফলাফল ১-১

আইএসএলের প্রথম সেমিফাইনালের প্রথম লেগে মুম্বই-গোয়ার জোর লড়াই, প্রথমার্ধের ফলাফল ১-১

আইএসএলের প্রথম সেমিফাইনালের প্রথম লেগের প্রথমার্ধে মুম্বই সিটি এফসি ও এফসি গোয়ার মধ্যে কাঁটায় কাঁটায় লড়াই। পেনাল্টি থেকে গোল দিয়ে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ব্যবধান ধরে রাখতে পারল না এফসি গোয়া। গোল শোধ করেই ফেলল শক্তিশালী মুম্বই।

আইএসএলের প্রথম সেমিফাইনালের প্রথম লেগে মুম্বই-গোয়ার জোর লড়াই, প্রথমার্ধের ফলাফল ১-১

২০ ম্যাচ ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে থেকে চলতি আইএসএলের নক আউট পর্বে খেলতে নেমেছে মুম্বই সিটি এফসি। অন্যদিকে ২০ ম্যাচ খেলে ৩১ পয়েন্ট নিয়ে লিগ তালিকার চতুর্থ স্থানে থেকে টুর্নামেন্টের শেষ চার দলের লড়াইয়ে সামিল হওয়ার সুযোগ পেয়েছে এফসি গোয়া। লিগ স্তরে দুই দলের মধ্যে তুল্যমূল্য লড়াই দেখেছে ফুটবল বিশ্ব।

তারই রেশ নিয়ে ম্যাচের প্রথম থেকেই মুম্বই সিটি এফসি ও এফসি গোয়ার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। ২০ মিনিটের মধ্যে গোলের খুব কাছে পৌঁছে যায় দুই দল। বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করে মুম্বই সিটি এফসি। উল্টে দুর্দান্তভাবে সুযোগের সদ্ব্যবহার করে এফসি গোয়া। ম্যাচের ২০ মিনিটের মাথায় পেনাল্টি পায় আইএসএলের আয়োজক শহর। স্পট কিক থেকে গোল দিতে ভুল করেননি ইগর আনগুলো। চলতি প্রতিযোগিতায় ১৪তম গোল করে এটিকে মোহনবাগান স্ট্রাইকার রয় কৃষ্ণের সমান হলেন স্প্যানিশ তারকা। সোনালী বুটের আরও কাছে পৌঁছলেন এফসি গোয়ার স্ট্রাইকার।

এক গোলে পিছিয়ে থাকাটা অপমান হিসেবে নিয়ে নেয় প্রতিযোগিতায় ধারেভারে এগিয়ে থাকা মুম্বই সিটি এফসি। প্রথমার্ধের শেষ ২৫ মিনিটে এফসি গোয়ার গোলমুখে আক্রমণের ঝড় বইয়ে দেন অ্যাডাম লে ফনড্রে, বার্থালোমেউ ওগেবেছেরা। একবার তো গোলরক্ষক ধীরজ সিংয়ের তৎপরতায় নিশ্চিত পতনের হাত থেকে বাঁচে গোয়া। আদিল খানের ডাকাবুকো ব্লকিংয়ে নিশ্চিত গোলের সুযোগ হাতছাড়া করে মুম্বই। যদিও সেই সময় মাথায় বেশ ভালই চোট পান এফসি গোয়ার ডিফেন্ডার।

প্রথমার্ধের শেষ ১০ মিনিটে এফসি গোয়ার গোলমুখে আক্রমণে আরও চাপ বাড়ায় মুম্বই সিটি এফসি। ফলস্বরূপ ৩৮ মিনিটের মাথায় খেলায় সমতা ফেরায় অভিনেতা রনবীর কাপুরের দল। গোল করেন হুগো বউমোস। এরপর আক্রমণ ও প্রতি আক্রমণে তুল্যমূল্য হয়ে যায় ম্যাচ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+