আইএসএল ২০২০: গোয়ার গোলমেশিন ইগর আনগুলো, প্রথমার্ধের স্কোর কী জেনে নিন

আইএসএল ২০২০: গোয়ার গোলমেশিন ইগর আনগুলো, প্রথমার্ধের স্কোর কী জেনে নিন

আইএসএলে ফের গোয়ার হয়ে জ্বলে উঠলেন ইগর আনগুলো। গোয়ার ফতোরদা স্টেডিয়ামে এদিন কেরালা ব্লাষ্টার্সের বিরুদ্ধে ৩০ মিনিটে ইগর আনগুলোর গোলে গোয়া প্রথমার্ধের খেলা শেষে ১-০ এগিয়ে রয়েছে। গোয়ার হয়ে এবছর প্রথম ম্যাচ থেকেই ছন্দে আনগুলো। এই নিয়ে গোয়ার জার্সিতে তাঁর প্রথম আইএসএল মরসুমে চার ম্যাচে ৪টি গোল হয়ে গেল।

আইএসএল ২০২০: গোয়ার গোলমেশিন ইগর আনগুলো, প্রথমার্ধের স্কোর কী জেনে নিন

স্প্যানিশ ফুটবলার আনগুলো এদিন বুদ্ধিদীপ্ত গোল করেছেন। ৩০ মিনিটে গামার মাপা সেন্টার থেকে রান করে দুরন্ত টাচে কেরালার গোলকিপারের মাথার ওপর দিয়ে বল জালে রাখেন। সেই শটই পোস্টে লেগে তেকাঠিতে জড়ায়। কেরালার গোয়ান গোলকিপার অ্যালবিনো গোমেস বল আটকাতে এগিয়ে আসার পর ছন্দ হারান। লাস্ট ম্যান অফ ডিফেন্সের এই ভুলেই গোল করে যান আনগুলো।

পোলিশ ক্লাব গর্নিকের হয়ে গত মরসুমে তাঁর সবচেয়ে বেশি গোল ছিল। এবার আইএসএলে এসে গোয়ার হয়ে গোলমেশিনে পরিণত হয়েছেন তিনি। এই মরসুমে গোয়া এখনও পর্যন্ত ৪টি গোল করেছে, এই চারটি গোলই ইগর আনগুলো করলেন।

প্রসঙ্গত আনগুলো গোল পেলেও আইএসএলে এবছর এখনও গোয়া জয়ের দেখা পায়নি। প্রথম ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে জোড়া গোলে পিছিয়ে থেকে গোয়া ম্যাচ ড্র করেছিল। এরপর মুম্বই সিটির কাছে ম্যাচ হার ও নর্থ ইস্টের বিরুদ্ধে ম্যাচ ড্র করেছে গোয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+