আইএসএলের দক্ষিণ ভারতীয় ডার্বিতে মুখোমুখি চেন্নাই ও হায়দরাবাদ, কার পাল্লা ভারী?
আইএসএলের দক্ষিণ ভারতীয় ডার্বিতে মুখোমুখি চেন্নাই ও হায়দরাবাদ, কার পাল্লা ভারী?
আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচ তথা দক্ষিণ ভারতীয় ডার্বিতে আজ মুখোমুখি হতে চলেছে চেন্নাইইন এফসি ও হায়দরাবাদ এফসি। ম্যাচ ঘিরে উন্মাদনার পারদ চড়ছে। দিনের শেষে কোন দলের মুখে হাসি ফোটে, সে তো সময় বলতে। তার আগে দুই মুখোমুখি লড়াইয়ে কার পাল্লা ভারী, সেদিকে নজর ফেরানো যাক। চেন্নাইইন এফসি ও হায়দরাবাদ এফসি-র সম্ভাব্য প্রথম একাদশের দিকে নজর ফেরানো যাক।

মুখোমুখি দুই দল
আইএসএলে এখনও পর্যন্ত দুই বার মুখোমুখি হয়েছে দুই দল। দুটি ম্যাচই জিতেছে চেন্নাইইন এফসি। ২০১৯-২০২০ মরসুমের আইএসএলের প্রথম দেখায় হায়দরাবাদকে ২-১ গোলে হারিয়েছিল চেন্নাই। দ্বিতীয় সাক্ষাতে ৩-১ গোলে দক্ষিণ ভারতীয় ডার্বি জিতেছিল চেন্নাইইন।

লিগ তালিকায় অবস্থান
চলতি আইএসএলে এখনও পর্যন্ত আটটি ম্যাচ খেলে ১০ পয়েন্ট অর্জন করেছে চেন্নাইইন এফসি। লিগ তালিকার সপ্তম স্থানে অবস্থান করছে দুই বারের আইএসএল চ্যাম্পিয়নরা। আট ম্যাচ খেলে ৯ পয়েন্ট নিয়ে লিগ তালিকার অষ্টম স্থানে অবস্থান করছে হায়দরাবাদ এফসি। ফলে আজকের ম্যাচ দুই দলকে যেনতেন-প্রকারেণ জিততেই হবে।

পাল্লা ভারী কোন দলের
দুই দলই টুর্নামেন্টে দুটি করে ম্যাচ জিতেছে। দুই দলের ঝুলিতেই রয়েছে সাতটি গোল। ফলে ধারে, ভারে এবং শক্তিতে চেন্নাইইন এফসি ও হায়দারাবাদ এফসি যে মোটামুটি একই জায়গায় অবস্থান করছে, তা অনায়াসে বলা যায়। ফলে আজ হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ
চেন্নাইইন এফসি (৪-৩-৩) : বিশাল কেইথ (গোলরক্ষক), রেগান সিং, এলি সাবিয়া, এনেস সিপোভিচ, জেরি লালরিনজুয়ালা, দীপক টাংগরি, মেমো মৌরা, অনিরুদ্ধ থাপা, রহিম আলি, জ্যাকুব সিলভেস্ত্রের, লালিয়ানজুয়ালা ছাংগতে।
হায়দরাবাদ এফসি (৪-৩-৩) : লক্ষ্মীকান্ত কাট্টিমানি (গোলরক্ষক), আশিষ রাই, ওদেই ওনাইন্ডিয়া, চিংগলেনসানা সিং, আকাশ মিশ্র, জোয়াও ভিক্টর, হিতেশ শর্মা, লুইস সাস্ত্রে, জোয়েল চিয়ানেজ, আরিদানে সান্টানা, হালিচারান নার্জারি।












Click it and Unblock the Notifications