আইএসএলের না প্রাপ্তির ম্যাচে ওড়িশার মুখোমুখি এসসি ইস্টবেঙ্গল, পাল্লা ভারী কোন শিবিরের?

আইএসএলের না প্রাপ্তির ম্যাচে ওড়িশার মুখোমুখি এসসি ইস্টবেঙ্গল, পাল্লা ভারী কোন শিবিরের?

হারানোর ভয় নেই। প্রাপ্তির আশাও শূন্য। তবু ওড়িশা এফসি-র বিরুদ্ধে জয় দিয়েই নিজেদের চলতি আইএসএল অভিযান শেষ করতে চায় এসসি ইস্টবেঙ্গল। লিগ তালিকার নিচের সারিতে থাকা দুই দলের মধ্যে লড়াই যে হা়ড্ডাহাড্ডি হবে, তা অনায়াসে বলে দেওয়া যায়। সেই প্রেক্ষিতে এ লড়াইয়ে কোন দলের পাল্লা ভারী, তা এক নজরে দেখে নেওয়া যাক।

মুখোমুখি দুই দল

মুখোমুখি দুই দল

চলতি আইএসএলেই প্রথমবার ওড়িশা এফসি-র মুখোমুখি হয়েছিল এসসি ইস্টবেঙ্গল। প্রাধান্য কায়েম করে ম্যাচ জিতেছিল লাল-হলুদ। ৩-১ ফলাফলে শেষ হয়েছিল খেলা।

লিগ তালিকায় অবস্থান

লিগ তালিকায় অবস্থান

১৯ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লিগ তালিকার নবম স্থানে অবস্থান করছে এসসি ইস্টবেঙ্গল। আজ জিতলে ২০ পয়েন্টে পৌঁছলেও অবস্থানে কোনও পরিবর্তন হবে না। ১৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার সর্বশেষ অর্থাৎ ১১তম স্থানে রয়েছে ওড়িশা এফসি।

গোল সংখ্যায় এগিয়ে কে

গোল সংখ্যায় এগিয়ে কে

দল হিসেবে চলতি আইএসএলে ১৭টি গোল করেছে এসসি ইস্টবেঙ্গল। ২৭টি গোল হজম করতে হয়েছে। লাল-হলুদের হয়ে সর্বাধিক ৪টি গোল করেছেন মাট্টি স্টেইনম্যান। দল হিসেবে চলতি আইএসএলে ১৯টি গোল করেছে ওড়িশা এফসি। গোল হজম করেছে ৩৯টি। দলের হয়ে সর্বাধিক ১১টি গোল করেছেন দিয়েগো মউরিসিও।

পাল্লা ভারী কোন শিবিরের

পাল্লা ভারী কোন শিবিরের

পয়েন্ট এবং গোল সংখ্যার নিরিখে এই ম্যাচে এসসি ইস্টবেঙ্গল যে ওড়িশা এফসি-র থেকে কিছুটা হলেও এগিয়ে, তা অনায়াসে বলে দেওয়া যায়। তবে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আশা ফুটবল প্রেমীদের একাংশের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+