লড়াই করেও শেষরক্ষা হল না জামশেদপুরের, জয় দিয়ে অভিযান শুরু গত বারের রানার্স চেন্নাইয়ানের
জয় দিয়ে আইএসএল অভিযান শুরু চেন্নাইয়ান এফসির। গত বছরের ফাইনালিস্ট চেন্নাইয়ান এফসি এদিন জামশেদপুরের বিরুদ্ধে শেষ পর্যন্ত ২-১ গোলে ম্যাচ জিতে মাঠ ছাড়ল।
জয় দিয়ে আইএসএল ২০২০ অভিযান শুরু চেন্নাইয়ান এফসির। গত বছরের ফাইনালিস্ট চেন্নাইয়ান এফসি এদিন জামশেদপুরের বিরুদ্ধে শেষ পর্যন্ত ২-১ গোলে ম্যাচ জিতে মাঠ ছাড়ল।

ম্যাচের তিনটি গোলই এদিন প্রথমার্ধের হয়েছে। জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচের প্রথম মিনিটেই চেন্নাই লিড নেয়। সৌজন্যে অনিরুদ্ধ থাপার গোল। ৫১ সেকেন্ড বক্সের ভিতর দূরপাল্লার শটে অনিরুদ্ধ থাপা গোল করে দলকে এগিয়ে দেন।
জামশেদপুরের ডিফেন্স লাইন ম্যাচের শুরুতে গুছিয়ে ওঠার আগে ইসমার পাস থেকে গোল করেন থাপা। এটাই আইএসএল ২০২০তে এখন পর্যন্ত দ্রুততম গোল। ম্যাচের সেরা হয়েছেন অনিরুদ্ধ থাপা।
এরপর ২৬ মিনিটে ম্যাচের দ্বিতীয় গোল। বক্সের ভিতর জামশেদপুরের হয়ে আইজ্যাক চেন্নাইয়ানের ছান্তেকে ধাক্কা দিলে দল পোনাল্টি পায়। এই পোনাল্টি থেকেই ইসমা গোল করে চেন্নাইয়ান এফসিকে ২-০ এগিয়ে দেন।
৫১ সেকেন্ড অনিরুদ্ধ থাপাকে গিয়ে প্রথম গোল করানোর পর নিজে গোল করে দলের জয়ে অবদান রাখেন ইসমা। ২-০ এগিয়ে যাওয়ার পর অবশ্য চেন্নাইয়ান এফসি ক্রমে ম্যাচ থেকে হারিয়ে যায়। প্রথমার্ধের চল্লিশ মিনিটের আগে জামশেদপুর গোল শোধ করে।
৩৭ মিনিটে জ্যাকিচাঁদের ক্রস থেকে হেডে বাঁক খাইয়ে ভালসকিস গোল করে জামশেদপুরের হয়ে স্কোরলাইন ১-২ করেন। গত বছর এই চেন্নাইয়ানের হয়ে খেলে ২০ গোল করে আইএসএলে সোনার বুট জিতেছিলেন। গত বছর যেখানে শেষ করেছিলেন, এদিন সেখান থেকেই যেন ফের শুরু করলেন ভালসকিস। প্রথামার্ধে তাঁর গোলে ব্যবধান কমালেও জামশেদপুর ১-২ গোলে পিছিয়ে থেকে মাঠ ছাড়ে।
দ্বিতীয়ার্ধে এরপর দুই দল আক্রমণ প্রতিআক্রমণে ঝড় তুলে ভালো ফুটবল খেললেও গোল পায়নি। ফলে শেষ পর্যন্ত প্রথমার্ধের স্কোরলাইনেই চেন্নাইয়ান এফসি ২-১ গোলে এগিয়ে থেকে জামশেদপুরকে হারিয়ে জয় দিয়ে আইএসএল শুরু করল। ম্যাচে এদিন ৬৩ মিনিটে পরিবর্ত ফুটবলার হিসেবে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ খেলা বাংলার রহিম আলি মাঠে নেমে নজরকাড়া ফুটবল খেলেছেন।












Click it and Unblock the Notifications