আইএসএল ২০২০-২১ : ওড়িশা-কে ২-১ গোলে হারিয়ে থার্ড বয় বেঙ্গালুরু, নায়ক সুনীল-সিলভা

আইএসএল ২০২০-২১ : ওড়িশা এফসি-কে হারিয়ে থার্ড বয় বেঙ্গালুরু এফসি

ওড়িশা এফসি-র বিরুদ্ধে দাপুটে জয় হাসিল করে আইএসএল পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এল বেঙ্গালুরু এফসি। ২-১ গোলের দুর্দান্ত জয়ের নায়ক অধিনায়ক সুনীল ছেত্রী ও ক্লেইটন সিলভা। এই জয়ের ফলে ৬ ম্যাচে ১২ পয়েন্টে অবস্থান করছে বেঙ্গালুরু এফসি। টানা ছয় ম্যাচ অপরাজিত থাকল গুরপ্রীত সিং সান্ধুরা। সম পরিমাণ ম্যাচ খেলে মাত্র ১ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দশম স্থানেই দাঁড়িয়ে রইল ওড়িশা এফসি।

 আইএসএল ২০২০-২১ : ওড়িশা-কে ২-১ গোলে হারিয়ে থার্ড বয় বেঙ্গালুরু, নায়ক সুনীল-সিলভা

প্রত্যাশামতো শুরু থেকেই ম্যাচে প্রভাব বিস্তার করে বেঙ্গালুরু এফসি। ওড়িশা এফসির গোলমুখে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকেন সুনীল ছেত্রীরা। বেশ কয়েকবার গোলের কাছে পৌঁছেও ব্যর্থ হতে হয় বেঙ্গালুরু এফসি-কে। অন্যদিকে প্রতি আক্রমণে উঠে আসে ওড়িশা এফসিও। তবে লড়াই হাড্ডাহাড্ডি চলতে থাকে।

প্রথমার্ধের সময় যত ফুরোতে থাকে, আক্রমণে তত ঝাঁঝ বাড়াতে থাকে বেঙ্গালুরু এফসি। বক্সে ছটফট শুরু করেন অধিনায়ক সুনীল ছেত্রী অ্যান্ড কোং। তার জেরেই সফলতা মেলে ম্যাচের ৩৮তম মিনিটে। অভিজ্ঞ হরমনজোৎ খাবরার দুর্দান্ত ক্রসে শূন্য উড়ে বলে মাথায় ছুঁয়ে গোল করেন ছেত্রী। গোল (৪২) এবং অ্যাসিট (৮) মিলিয়ে আইএসএলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক। ১-০ গোলে এগিয়ে প্রথমার্ধে মাঠ ছাড়ে বেঙ্গালুরু।

দ্বিতীয়ার্ধে নিজেদের রণনীতি পাল্টে ফেলে ওড়িশা এফসি। বেঙ্গালুরু এফসি-র গোলমুখে আক্রমণে ঝড় তুলতে থাকেন স্টিভেন টেলররা। মুহুর্মুহ চ্যালেঞ্জের সামনে বেশ কয়েকবার অসহায় দেখায় সুনীল ছেত্রীদের রক্ষণভাগকে। সেই পরিস্থিতির সুযোগ নিয়ে ম্যাচের ৭১ মিনিটে জেরির পাস থেকে গোল করেন ওড়িশা এফসি-র অধিনায়ক স্টিভেন টেলর। এরপর ফের তেড়েফুঁড়ে ওঠে বেঙ্গালুরু এফসি।

দ্বিতীয়ার্ধের টাইম আউট শেষ হতেই একের পর এক দুর্দান্ত আক্রমণ গড়ে তোলে বেঙ্গালুরু এফসি। তারই অংশ হিসেবে ৭৯ মিনিটে গোল করে ফের সুনীল শিবিরকে এগিয়ে দেন ক্লেইটন সিলভা। শেষবেলায় মরিয়া চেষ্টা করেও ম্যাচে আর গোল শোধ দিতে পারেনি ওড়িশা এফসি।

ম্যাচে ৫৬ শতাংশ বলের নিয়ন্ত্রণ থাকে বেঙ্গালুরু এফসি-র দখলে। ওড়িশা এফসি-র গোলমুখে ১০টি শট করেন সুনীল ছেত্রীরা। ম্যাচে চারটি কর্নার অর্জন করে বেঙ্গালুরু। অন্যদিকে চারটি কর্নার পেয়েও হেরেই মাঠ ছাড়তে হয় ওড়িশা এফসি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+