India's Richest Footballer: বাইচুং-সুনীল নন, ভারতের ধনীতম ফুটবলারের নাম শুনলে অবাক হবেন
বিশ্বের ধনীতম ক্রীড়াবিদের তালিকায় বার বারই নাম উঠে আসে বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনিদের। আয়ের নিরিখে ভারতীয় ক্রিকেটারদের থেকে অনেকটাই পিছিয়ে থাকেন ভারতীয় ফুটবলাররা। দুই খেলার খেলোয়াড়দের আয়ের নিরিখে কোনও তুলনাই চলে না। কিন্তু জানেন কী ভারতীয় ফুটবলারদের মধ্যে সব থেকে ধনী কে?
বাইচুং ভুটিয়া, সুনীল ছেত্রী নন বা গুরপ্রীত সিং সান্ধুও নন। ভারতীয় ফুটবলারদের মধ্যে ধনীতম হলেন গৌরমাঙ্গি সিং। শুনতে কিছুটা অবাক লাগলেও আয়ের নিরিখে বাইচুং, সুনীলদের টেক্কা দিয়েছেন ভারতীয় দলে খেলা এই প্রাক্তন ফুটবলার।

ইম্ফলের ছোট একটা গ্রামে ১৯৮৬ সালের ২৫ জানুয়ারি জন্ম গৌরমাঙ্গির। ছোটবেলা থেকেই ছিল ফুটবলের প্রতি ভালোবাসা। টাটা ফুটবল অ্যাকাডেমির প্রোডাক্ট গৌরমাঙ্গি কেরিয়ারের শুরুর বছরে খেলেছিলেন মোহনবাগানে। এরপর গোটা ফুটবল কেরিয়ারে একবারও কলকাতার কোনও দলে খেলেননি।
কেরিয়ারের সেরা সময়টা কাটিয়েছেন ডেম্পো এবং চার্চিল ব্রাদার্সেই। এই দুই দলের হয়ে জাতীয় ফুটবল লিগ(বর্তমান আই লিগ), ফেডারেশন কাপ সহ একাধিক ট্রফি জিতেছেন। ২০০৮-০৯ সালের আই লিগে সেরা ডিফেন্ডারও হন। একটি মরসুম মাত্র আইএসএল খেলেছেন চেন্নাইইন এফসির হয়ে। ২০০৬ থেকে ২০১৩ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে ৭৭টি ম্যাচ খেলেছেন, গোল করেছেন ৭টি।

দীর্ঘ ১৫ বছর জাতীয় দলের হয়ে খেলা এই প্রাক্তন ফুটবলার তিন বছর আগে ২০১৯ সালে কোচিংয়ে এ লাইসেন্স করেছেন। প্রথমে বেঙ্গালুরু এফসি বর্তমানে এফসি গোয়ার সহকারি কোচ হিসাবে নিযুক্ত আছেন গৌরমাঙ্গি।
কিন্ত আয়ের নিরিখে ভারতীয় ফুটবলারদের মধ্যে শীর্ষে গৌরমাঙ্গিই। বর্তমানে তাঁর আয়ের পরিমাণ ৫ মিলিয়ন মার্কিন ডলার( ভারতীয় মুদ্রায় ৪১ কোটি)। দ্বিতীয় স্থানে রয়েছেন বর্তমান ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। তাঁর বর্তমানে আয় ১.৫ মিলিয়ন মার্কিন ডলার(১২.৫০ কোটি)।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications