ISL 2023-24: কলকাতায় হবে আইএসএল ফাইনাল? চূড়ান্ত ঘোষণা করে দিল এফএসডিএল
মঙ্গলবার থেকে শুরু হচ্ছে আইএসএলের সেমিফাইনাল পর্ব। প্রথম সেমিফাইনালের প্রথম লেগে ওডিশার ঘরের মাঠে খেলতে নামছে মোহনবাগান এসজি। সেমিফাইনাল পর্ব শুরুর দিনেই আইএসএল ফাইনালের ভেন্যু ঘোষণা করে দিল এফএসডিএল।
কোথায় হবে আইএসএল ফাইনা।ল? মোহনবাগান এসজি লিগ শিল্ড জয়ের পর থেকেই কলকাতার নামই প্রবলভাবে ভেসে উঠে ফাইনাইলের সম্ভাব্য ভেন্যু হিসাবে। কলকাতাতেই হতে পারে আইএসএল ফাইনাল কিন্তু তার জন্য মোহনবাগানকে ফাইনালের টিকিট নিশ্চিত করতে হবে। মঙ্গলবার আইএসএল লিগ কমিটির পক্ষ থেকে ফাইনালেের ভেন্যু নিয়ে চূড়ান্ত ঘোষণা করা হয়েছে।

এবার আইএসএলের শিল্ড চ্যাম্পিয়নের দিনই মোহনবাগান সমর্থকরা দেখিয়ে দিয়েছে ভিড় কাকে বলে। ৬৫ হাজারের যুবভারতী প্রায় কানায় কানায় ভর্তি করে দিয়েছিলেন তাঁরা।
এবারে আইএসএলে মোহনবাগানএসজিএবং মুম্বই সিটি এফসি প্রথম দুইয়ের মধ্যে শেষ করায় সরাসরি আইএসএলের সেমিতে খেলছে তাঁরা। মঙ্গলবার আওয়ে ম্যাচে বাগানের প্রতিপক্ষ ওড়িশা এফসি। বুধবার মুম্বই ম্যাচ খেলবে গোয়ার সঙ্গে।
কাকতালীয় হলেও আরও একটি বিষয় হল,মোহনবাগানকে যদি ফাইনালে তুলে চ্যাম্পিয়ন করতে পারেন, তাহলে স্প্যানিশ কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস ইতিহাসে নাম লেখাবেন। কারণ তিনি দশ বছর আগেও কোচ হিসেবে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিলেন। দশ বছরের পূর্তিতেও কোচ হিসেবে আইএসএল চ্যাম্পিয়ন হবেন।
২০১৪ সালে আইএসএলের উদ্বোধন হয়েছিল যুবভারতীতে। কিন্তু ফাইনাল কখনও কলকাতায় হয়নি। আইএসএলের দশম বর্ষ স্মরণীয় করে রাখতেই আয়োজকদের ভাবনায় রয়েছে কলকাতা। আইপিএলের মতোই আইএসএলের ফাইনাল ম্যাচেও সাংস্কৃতিক অনুষ্ঠান হতে পারে। থাকতে পারেন অমিতাভ বচ্চন, অক্ষয় কুমাররা। গান গাইতে পারেন অভিজিৎ, সুনিধি চৌহানরা।
কিছুদিন আগে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে প্রায় ৬১ হাজারের মতো সমর্থক হাজির হয়েছিল যুবভারতীতে। যা ডার্বি ম্যাচ ছাড়া ভারতীয় ফুটবলে রেকর্ড। ফাইনালে মোহনবাগান উঠলে দর্শকদের সংখ্যাটা মুম্বই সিটি এফসি ম্যাচের মতোই হবে এটা এতদিনে প্রমাণিত। তাই আইএসএলের দশম বর্ষ পূর্তির ফাইনালকে স্মরণীয় করে রাখার জন্য কলকাতাতেই ফাইনালটা করার ইচ্ছ্বা সংগঠকদের। কিন্তু তার জন্য দিমিত্রিদের ফাইনালে উঠতে হবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications