AIFF: নভেম্বরেই ঘরের মাঠে পরীক্ষা মার্কুয়েজের, ফিফা ফ্রেন্ডলিতে ভারতের প্রতিপক্ষ কে?
ভারতীয় দলের কোচ হিসেবে শুরুটা একেবারেই ভালো হয়নি মানোলো মার্কুয়েজকে। ভারতীয় দলের কোচ হিসেবে প্রথম টুর্নামেন্টেই হোঁচট খেতে হয়েছে মানোলো মার্কুয়েজকে। ফিফা ক্রম তালিকায় ফের নীচে নেমেছে ভারত। এই পরিস্থিতি আগামী নভেম্বরে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ভারত। বুধবার সেই ঘোষণা করল এআইএফএফ।
মানোলো মার্কুয়েজের কাছে সযোগ এশিয়ান কাপের যোগ্যতা অর্জনকারী পর্বের আগে দলকে আরও একটু ঘুছিয়ে নেওয়ার। ভারতীয় পুরুষ ফুটবল দল আগামী ১৯ নভেম্বর মালয়েশিয়ার বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ খেলবে, বুধবার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এই ঘোষণা করেছে। ঘরের মাঠে আন্তঃমহাদেশীয় কাপের আগে ইগর স্টিমাচের স্থলাভিষিক্ত হন মার্কুয়েজ। ভারতীয় দলের কোচ হিসেবে মার্কুয়েজের শুরুটা ভালো হয়নি।

মরিশাসের কাছে প্রথম খেলায় গোলশূন্য ড্র করে ভারত। শেষ খেলায় সিরিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরে খেতাব হাতছাড়া হয়। ফিফা ক্রম তালিকায় ১৩২ তম স্থানে থাকা মালয়েশিয়ার বিরুদ্ধে ভারতের কাছে এই ম্যাচ বড় সুযোগ। কারণ ফিফা ফ্রেন্ডলি ম্যাচগুলি খেললে ক্রম তালিকায় উন্নতির সুযোগ থাকে। ভারত বর্তমানে বিশ্বে ১২৬তম স্থানে রয়েছে।
বুধবার এআইএফএ জানিয়েছে, সিনিয়র ভারতীয় পুরুষ দল ১৯ নভেম্বর, ফিফা উইন্ডোতে মালয়েশিয়ার বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ খেলবে। ম্যাচটি ভারতে খেলা হবে, এই ম্যাচের জন্য ভেন্যু পরে ঘোষণা করা হবে। ফিফা ক্রমতালিকায় মালয়েশিয়া বর্তমানে ১৩২ তম স্থানে রয়েছে, যেখানে ভারত ১২৬তম স্থানে রয়েছে। দুই দল শেষবার মুখোমুখি হয়েছিল ২০২৩ সালের অক্টোবরে মার্ডেকা কাপের সেমিফাইনালে। ব্লু টাইগাররা ২-৪ গোলে হেরেছিল।"
তবে ভারতীয় দলের পরবর্তী চ্যালেঞ্জ হবে ভিয়েতনামে, যেখানে ভারতীয় দল ৯ অক্টোবর থেকে শুরু হওয়া তিন-দেশের টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে। ভিয়েতনাম ও লেবাননের সঙ্গে খেলবে ভারত।
মার্কুয়েজ এই মুহূর্তে দ্বৈত ভূমিকা পালন করছেন কারণ তিনি ভারতীয় পুরুষ জাতীয় দলের কোচ এবং এফসি গোয়ারও। স্প্যানিশ কোচ চলতি মরশুম শেষ না হওয়া পর্যন্ত আইএসএল ক্লাবের কোচিং চালিয়ে যাবেন এবং তার পরে পুরোপুরি ভারতের কাজের দিকে মনোনিবেশ করবেন।












Click it and Unblock the Notifications