দোহা পৌঁছে চনমনে সুনীল ছেত্রীরা, ভারতীয় দলের অভিনব প্রস্তুতি

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের তিনটি ম্যাচের উপর নির্ভর করছে এশিয়ান কাপে খেলার ছাড়পত্র আদায়ের বিষয়টি। দোহা পৌঁছে তাই প্রস্তুতি শিবিরে জোরকদমে অনুশীলন সারছেন সুনীল ছেত্রীরা।

দোহা পৌঁছে চনমনে সুনীল ছেত্রীরা, ভারতীয় দলের অভিনব প্রস্তুতি

জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থেকে মাঠে অনুশীলনের পাশাপাশি ইন্ডোরেও চলছে অভিনব কায়দায় শরীরচর্চা। ২০২২ সালের বিশ্বকাপে যোগ্যতা অর্জনের কোনও সম্ভাবনা নেই ভারতীয় দলের সামনে। কিন্তু ২০২৩ সালে চিনে যে এশিয়ান কাপ হবে তাতে খেলার যোগ্যতা অর্জনের ক্ষেত্রে দোহায় আগামী মাসে অনুষ্ঠেয় তিনটি ম্যাচ খুব গুরুত্বপূর্ণ সুনীল ছেত্রীদের জন্য।

বুধবার দোহা পৌঁছে ভারতীয় দল অপেক্ষা করছিল আরটি-পিসিআর টেস্টের রিপোর্ট আসার জন্য। এআইএফএফ সচিব কুশল দাস জানিয়েছেন, ২৮ জন ফুটবলার-সহ সকলের রিপোর্টই নেগেটিভ এসেছে। প্রস্তুতি শিবির শুরু হয়ে গিয়েছে। উল্লেখ্য, আগেই এআইএফএফের অনুরোধের প্রেক্ষিতে কাতার ফুটবল সংস্থার সহযোগিতায় বাধ্যতামূলক নিভৃতবাসে থাকার নিয়ম শিথিল করা হয়েছে ভারতীয় দলের জন্য। কিন্তু দেশ থেকে রওনা দেওয়ার আগে ও দোহা পৌঁছে সকলকেই কোভিড পরীক্ষার নমুনা দিতে হয়েছে।

করোনা জয় করে অধিনায়ক সুনীল ছেত্রী দলের সঙ্গে যোগ দেওয়ায় ভারতীয় শিবির দারুণ চাঙ্গা রয়েছে। ৩ জুন ভারতের প্রথম ম্যাচ গ্রুপে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা এশীয় চ্যাম্পিয়ন কাতারের বিরুদ্ধে। সাত তারিখ ভারতের সামনে বাংলাদেশ। ১৫ জুন ভারত খেলবে আফগানিস্তানের বিরুদ্ধে। পয়েন্ট তালিকায় চারে থাকা ভারতকে তিনে উঠে আসতেই হবে এশিয়ান কাপের ছাড়পত্র আদায় করার জন্য। কোভিড পরিস্থিতিতে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্য়াচের বদলে দোহাতেই সব ম্যাচ হবে। গ্রুপ ই-তে তিন পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ইগর স্টিমাচের দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+