AFC Asaian Cup: পরিসংখ্যানে এগিয়ে ভারত, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাহসী ফুটবল খেলার বার্তা স্টিমাচের
একরাশ স্বপ্ন ও পাহাড় প্রমাণ প্রত্যাশা নিয়েই শনিবার থেকে এএফসি এশিয়ান কাপে অভিযান শুরু করছে ভারত। প্রথম ম্যাচেই কঠিন পরীক্ষার মুখে সুনীল ছেত্রীরা। কাতারে প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। এই নিয়ে পঞ্চমবার এশিয়ার ফুটবলের সেরা মঞ্চে অংশ নিচ্ছে ভারত। এবার ভারতের লক্ষ্য গ্রুপ পর্বের বাধা অতিক্রম করা।
প্রতিপক্ষ অস্ট্রেলিয়া এশিয়ার অন্যতম শক্তিধর দেশ ফলে। তবে ভারত প্রথমবার এই নিয়ে পরপর দুই বার এএফসি এশিয়ান কাপে খেলতে নামছে। ভারতীয় দলে সুখবর চোট কাটিয়ে ফিট সাহাল। ম্যাচের আগের দিন কোচের সঙ্গে সাংবাদিক সম্মেলনেও এলেন। সাহাল শুরু থেকে খেলতে পারলে মাঝমাঠের শক্তি বাড়বে।

মুখোমুখি সাক্ষাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-১ এগিয়ে রয়েছে ভারত। কিন্তু এখনকার সময়ে এই পরিসংখ্যান হাস্যকরই লাগবে। কারণ ভারতের দু'টি জয়ই এসেছে সত্তর বছর আগে। অজিদের বিরুদ্ধে শেষ ম্যাচটি খেলা হয়েছে ১৩ বছর আগে এই এশিয়ান কাপেই। ২০১১ সালের এশিয়ান কাপেও ভারত ও অস্ট্রেলিয়া এক গ্রুপে ছিল। প্রথম ম্যাচে অজিদের মুখোমুখি হয়েছিল ভারত। অস্ট্রেলিয়া ৪-০ গোলে হারিয়েছিল ভারতকে।
২০১১ সালে ভারতীয় দলে ছিলেন সুনীল। এবার সেই সুনীলই দলের সম্পদ।১৩ বছর আগেও তিনি ছিলেন। এবারও তিনি আছেন। ভারতের আশা ভরসার নাম সুনীল ছেত্রী। অধিনায়ক সুনীল ছেত্রী বলেছেন, '২০১১ সালে অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের সম্পর্কে আমাদের কোনও ধারণা ছিল না। এখন সব তথ্য চোখের সামনে। প্যালেস্টাইন এবং বাহরিনের বিরুদ্ধে ওদের দুটো ফ্রেন্ডলি দেখেছি।
একইসঙ্গে সুনীল বলেন, ' অস্ট্রেলিয়ার প্রত্যেক ফুটবলারের সম্পর্কে আমাদের ধারণা আছে। প্রত্যেকের সম্পর্কে আলাদা করে তথ্যও রয়েছে আমাদের হাতে। এর ফলে মনের মধ্যে ভয়ের ভাবটা চলে গিয়েছে। শক্তি ও ক্রমতালিকায় ওর আমাদের থেকে অনেক উপরে। কিন্তু কাদের বিরুদ্ধে খেলতে নামছি সেটা আমরা জানি।'
শনিবার বিকেল পাঁটটা থেকে শুরু হবে এই ম্যাচ। এরপর ভারতের আরও দুটি খেলা আছে। ১৮ জানুয়ারি অর্থ্যাত শনিবার দ্বিতীয় ম্যাচে ভারতের প্রতিপক্ষ উজবেকিস্তান, ২৩ জানুয়ারি গ্রুপ লিগের শেষ ম্যাচে ভারত খেলবে সিরিয়ার বিরুদ্ধে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications