Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Igor Stimac: কঠিন সময়েও দলকে এগিয়ে নিয়ে গিয়েছেন, বিদায়ী বার্তায় স্টিমাচ তুলে ধরলেন সাফল্যের খতিয়ান

কয়েকদিন আগেই ভারতীয় ফুটবল দ‌লের কোচের পদ থেকে অপসারিত হয়েছেন ইগর স্টিমাচ। ২০১৯ সালে এশিয়া কাপের পর ভারতীয় ফুটবল দলের প্রশিক্ষক হিসাবে নিযুক্ত হন। তাঁর আমলে সাফল্য-ব্যর্থতার মতোই বিতর্কও আছে। কোচের পদ হারানোর পর অবশেষে নিজের কথা বললেন ইগর স্টিমাচ। সোশ্যাল সাইটে লম্বা পোস্ট করলেন সদ্য প্রাক্তন হওয়া ভারতীয় দলের কোচ।

ইগর লিখেছেন, গত ৫ বছর ধরে ভারতীয় দলের কোচের পদে থাকা একটি সম্মানের বিষয়। আমি আশা করিনি যে আমি এই দেশের সাথে এত শক্তিশালী বন্ধন তৈরি করব এবং আমি যখন প্রথম ভারতীয় দলের কোচের পদে যোগ দিয়েছিলাম তখন ভাবিনি, এই দেশ এখানকার সমর্খকদের সঙ্গে আমার এতটা ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠবে।'

Igor Stimac

স্টিমাচ একইসঙ্গে লিখেছেন, আমি প্রতিটি খেলোয়াড় এবং দলের সদস্যদের জন্য গর্বিত। আমরা আশা এবং বিশ্বাসের পরিবেশ তৈরি করতে সক্ষম হয়েছি, আমরা নির্ভীক, বুদ্ধিমান ফুটবল খেলার জন্য শারীরিক এবং মানসিকভাবে তৈরি হয়েছিলাম, যার জন্য অনেক সাহস এবং প্রচেষ্টা প্রয়োজন। শুধু আমিই নই, পুরো দেশই দলের নতুন এই চরিত্রের ধরণ স্বীকার করে।'

এরপাশাপাশি স্টিমাচ আরও লিখেছেন, ফিফা নিষেধাজ্ঞা, ফুটবল হাউস পরিচালনাকারী প্রশাসক বদল, ২ বছর মহামারী তারপরে ২ টি সাফ চ্যাম্পিয়নশিপ, আন্তঃমহাদেশীয় কাপ এবং ত্রি-দেশীয় কাপ জিতেছি। ভারতকে দীর্ঘ সময়ের পরে শীর্ষ ১০০-এ ফিরিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছি। আমরা কীভাবে শক্তিশালী দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি তা দেখিয়েছিআমাদের উত্থান-পতন ছিল, কিন্তু আপনারা প্রত্যেকেই সবসময় আমার হৃদয়ে একটি বিশেষ স্থান থাকবে। সমস্ত স্মৃতি এবং একটি দুর্দান্ত ৫ বছরের জন্য আপনাকে ধন্যবাদ।'


কিন্তু ফেডারেশন যেভাবে তাঁকে সরিয়েছে তাতে একেবারেই খুশি নন স্টিমাচ। তিনি আগেই জানিয়েছিলেন, "দশদিনের মধ্যে যদি চুক্তিমতো আর্থিক ক্ষতিপূরণ না দেয় ফেডারেশন, তাহলে এআইএফএফের বিরুদ্ধে আইনি ফিফা ট্রাইবুনালে মামলা করার প্রস্তুতি শুরু করব।আমার সঙ্গে কোন কথা না বলেই এই অপসারণ অপেশাদার ও অনৈতিক।"

এবার হবেন ভারতীয় দলের কোচ? ২০০৬ সাল থেকে ২০১১ পর্যন্ত ইংল্যান্ডের বব হাউটন ছিলেন ভারতের কোচ। ২০১১ সালে হাউটন বিদায়ের পর অল্প কিছুদিনের জন্য অন্তর্বর্তীকালীন কোচ ছিলেন আর্মান্দো কোলাসো। তারপর এক বছরের জন্য কোচ ছিলেন স্যাভিও মেদেইরা। তারপর ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত ভারতের কোচ ছিলেন নেজারল্যান্ডসের উইম কোভারম্যান্স। ২০১৫ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত কোচ ছিলেন ইংল্যান্ডের স্টিফেন কনস্ট্যান্টাইন। তারপরই দায়িত্ব যায় ইগরের হাতে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+