ভিয়েতনাম-সিঙ্গাপুরের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচের জন্য সম্ভাব্য দল ঘোষণা করলেন ভারতীয় দলের কোচ ইগর স্টিম্যাচ
ভিয়েতনাম-সিঙ্গাপুরের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচের জন্য সম্ভাব্য দল ঘোষণা করলেন ভারতীয় দলের কোচ ইগর স্টিম্যাচ
কলকাতায় দুই দিনের প্রস্তুতি শিবিরের আগে ভিয়েতনাম এবং সিঙ্গাপুরের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলার জন্য ২৪ জনের প্রাথমিক দল ঘোষণা করলেন ভারতীয় দলের প্রধান প্রশিক্ষক ইগর স্টিম্যাচ। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) এই দল ঘোষণা করলেন স্টিম্যাচ। ১৮ সেপ্টেম্বর থেকে কলকাতায় দুই দিনের শিবির করবে ভারতীয় দল। এর পর কলকাতা থেকেই ২০ সেপ্টেম্বর সিঙ্গাপুর এবং ভিয়েতনামের বিরুদ্ধে দু'টি ফিফা ফ্রেন্ডলি খেলতে উড়ে যাবে ২৩-সদস্যের দল।

তিন দলের মধ্যে হতে চলা ম্যাচগুলিকে একটি টুর্নামেন্টের আওতায় আনা হয়েছে এবং তার নাম দেওয়া হয়েছে হুং তিন ফ্রেন্ডলি টুর্নামেন্ট। দুই আয়োজক দেশ ভিয়েতনাম এবং সিঙ্গাপুর উদ্বোধনী ম্যাচে নিজেদের মধ্যে মুখোমুখি হবে ২১ সেপ্টেম্বর। এই প্রতিযোগীতার চ্যাম্পিয়ন দল পাবে ৩০ হাজার ডলার এবং রানার্স দল পাবে ২০ হাজার ডলার। তৃতীয় স্থানে শেষ করা দলটির জন্যও রয়েছে পুরস্কার মূল্য। তারা পাবে ১০ হাজার ডলার।
ভারতীয় দলের কোচ ২৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে বলেছেন, "আমরা কৃতজ্ঞ এবং খুশি আরও একবার একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হওয়ার সুযোগ পেয়ে এবং এই মুহূর্তে আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি তা দেখার জন্য। আমরা এই দু'টো ফ্রেন্ডলি ম্যাচে খেলার জন্য মুখিয়ে রয়েছি। রোমাঞ্চকর ট্যুর হতে চলেছে এটি। বিশেষ করে এএফসি এশিয়ান কাপে আমাদের যোগ্যতা নির্ণয়ের পর্বে তিন মাস পর যা জুন মাসে আয়োজিত হয়েছিল ২০২৩ সালে কলকাতায়।"
লক্ষ্ণীকান্ত কাট্টিমানি, প্রভসুখরন গিল, রাহুল ভেকে, সুরেশ সিং এবং রহিম আলি কোচের পরিকল্পনায় থাকলেও চোটের কারণে এই প্রতিযোগীতার জন্য ২৪ সদস্যের প্রাথমিক দলে এদের ডাকা হয়নি।
গোলরক্ষক: গুরপ্রীত সিং সান্ধু, ধীরাজ সিং মইরাংথেম এবং অমরিন্দর সিং
ডিফেন্ডার: সন্দেশ ঝিংঘান, রোশন সিং নাওরেম, আনওয়ার আলি, আকাশ মিশ্র, চিংলেনসানা সিং কংশাম, হারমানজোৎ সিং খাবর এবং নরেন্দ্র
মিডফিল্ডার: লিস্টন কোলাসো, মহম্মদ আশিক কুরুনিয়ান, দীপক টাংরি, উদান্ত সিং কুমাম, অনুরুদ্ধ থাপা, ব্রেন্ডন ফার্নান্ডেজ, ইয়াসির মহম্মদ, জ্যকসন সিং থউনাওজাম, সাহাল আব্দুল সামাদ, রাহুল কান্নোলি প্রভীন, লাললিয়ানজুয়ালা চাংতে, বিক্রম প্রতাপ সিং
ফরওয়ার্ড: সুনীল ছেত্রী এবং ঈশান পন্ডিতা
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications