Igor Stimac:জ্যোতিষীর পরামর্শে দল গঠন! বিস্ফোরক অভিযোগ স্টিমাচের বিরুদ্ধে

এশিয়ান গেমস শুরুর আগে বিস্ফোরক অভিযোগ উঠল ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিমাচের বিরুদ্ধে। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে জ্যোতিষীর পরামর্শ মেনে দল গঠন করেন জাতীয় কোচ, এমনকি দলের ফুটবলারদের যাবতীয় তথ্য সংশ্লিষ্ট জ্যোতিষীর কাছে পাঠিয়েছেন তি‌নি। যা সম্পূর্ণ ‌নিয়ম বর্হিভূত। গোটা বিষয়টি ঘটে ২০২২ সালে এশিয়া কাপের যোগ্যতা অর্জন পর্বে। এই রিপোর্ট প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে ভারতীয় ফুটবলে।

সাম্প্রতিক সময়ে ভারতীয় ফুটবল দারুণ সাফল্য পেয়েছে। সেই সাফল্যের নেপথ্যে কি জ্যোতিষী? অন্তত সর্বভারতীয় ফুটবল সংস্থার কর্তারা ফুটবলারদের গ্রহ-নক্ষত্রের অবস্থান ঠিক রাখার জন্য চেষ্টার কার্পণ্য করেননি। সুনীল ছেত্রীর নেতৃত্বাধীন ভারতীয় দল এশিয়ান কাপের কোয়ালিফাইং পর্বে গ্রুপ পর্বে শীর্ষে থেকে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। কিন্তু কলকাতায় খেলার পর্বে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে জাতীয় কোচ ইগর স্টিমাচের বিরুদ্ধে।

ইগর

সর্বভারতীয় সংবাদ মাধ্যমে ইগরের সঙ্গে দিল্লিতে থাকা জ্যোতিষী ভুপেশ শর্মার চ্যাট ফাঁস হয়েছে। এই প্রতিবেদন অনুসারে আফগানিস্থান ম্যাচের ৪৮ ঘণ্টা আগে সম্ভাব্য প্রথম একাদশের নাম জ্যোতিষীর কাছে পাঠিয়ে দিয়েছেন ইগর। পাল্টা বেশ কিছু পরামর্শও দিয়েছেন সংশ্লিষ্ট জ্যোতিষী। এরপর আফগানিস্তান ম্যাচের প্রথম একাদশ থেকে দুই জন গুরুত্বপূর্ণ ফুটবলারের নাম পড়ে।

২০২২ সালে মে জুন মাসে এশিয়া কাপের যোগ্যতা অর্জন পর্বে কলকাতায় ভারতীয় দল আফগানিস্তান, হংকং, কম্বোডিয়ার বিরুদ্ধে ম্যাচ খেলে।প্ৰথম ম্যাচে কম্বোডিয়াকে ভারত হারায় ২-০ গোলের ব্যবধানে। তারপরে আফগানিস্তানের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে ২-১'এ জয় ছিনিয়ে নেয় টিম ইন্ডিয়া। শেষ ম্যাচে হংকংকে ৪-০ বিধ্বস্ত করে গ্রুপ পর্বের সেরা হয়ে মূলপর্বে পৌঁছয় ভারত। কিন্তু অভিযোগ উঠেছে এই পর্বেই নিয়মিত জ্যোতিষির সঙ্গে যোগাযোগ রাখতেন ভারতীয় দলের কোচ।

ইগর

সংশ্লিষ্ট প্রতিবেদন অনুসারে প্রতিটি ম্যাচের আগে প্রথম নির্বাচন করতেন জ্যোতিষীর পরামশর্ মেনে। এমনকি ফুটবলারদের গোপন তথ্য পৌঁছে যেত ফেডারেশনের সঙ্গে যুক্ত নয় এমন মানুষের হাতে। এমনকি ভূপেশ শর্মার পরামর্শে বাদও পড়তেন ফুটবলাররা।

ইগরের সঙ্গে ভূপেশের যোগাযোগ করিয়ে দিয়েছিলেন ফেডারেশনের প্রাক্তন সচিব কুশ‌ল দাস। সেই কথা স্বীকারও করে নিয়েছেন তিনি। কুশল দাস জানিয়েছেন, 'আমার সঙ্গে ভূপেশের সাক্ষাত হয়। ওনি বলিউড সেলিব্রিটিদের জন্য কাজ করতেন। তাই ফুটবলারদের মোটিভেট করার জন্য তাঁর পরামশর্ নেওয়ার প্রয়োজন মনে করেছিলাম।'

ইগর

একইসঙ্গে কুশ‌ল দাস উল্লেখ করেছন, 'সেই সময় আমরা এশিয়া কাপে যোগ্যতা অর্জন করা নিয়ে চিন্তায় ছিলাম। সেই সময় আমাদের উদ্বেগ ছিল এশিয়া কাপে যোগ্যতা অর্জন করা নিয়ে। তাই বেশ কিছু বিষয়ে তাঁর পরামর্শ নেওয়া হয়েছিল। তার জন্য তাঁরে ১২ থেকে ১৫ লক্ষ্য টাকাও দেওয়া হয়।' এবিষয়ে বর্তমান ফেডারেশন কর্তারা অবশ্য মুখ খোলেননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+