AFC Asian Cup: এশিয়ার সেরা দশে কবে যাবে ভারত? সুনীলদের নিয়ে বড় ভবিষ্যদ্বাণী ইগরের
মাত্র কয়েকদিন পরেই এএফসি এশিয়ান কাপে যাত্রা শুরু করবে ভারত। এর আগে দুইবার গ্রুপ পর্বের গণ্ডিই পেরোতে পারেনি ভারত। এবারও সুনীলদের জন্য গ্রুপ পর্বে অপেক্ষা করছে কঠিন লড়াই। কিন্তু এশিয়ান কাপে যাত্রা শুরুর আগে ভারতীয় ফুটবল প্রেমীদের বড় স্বপ্ন দেখালেন কোচ ইগর স্টিম্যাচ।
আগামী ১২ জানুয়ারি থেকে শুরু কাতারে শুরু হচ্ছে এএফসি এশিয়ান কাপ। ১৩ জানুয়ারি এএফসি এশিয়ান কাপে অভিযান শুরু করবে ভারত। প্রথম ম্যাচে ব্লু ব্রিগেডের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ১৮ জানুয়ারি দ্বিতীয় ম্যাচে ভারতের প্রতিপক্ষ উজবেকিস্তান, ২৩ জানুয়ারি গ্রুপ লিগের শেষ ম্যাচে ভারত খেলবে সিরিয়ার বিরুদ্ধে।

এশিয়ান কাপে যাত্রা শুরুর আগে ইগর স্টিমাচ দাবি করেছেন ভারত অবশ্যই একটি ফুটবলের একটি দৈত্য এবং তার ঘুম থেকে উঠেছে। তবে এশিয়ার শীর্ষ ১০টি দেশের মধ্য পৌঁছাতে আরও চার বছর সময় লাগবে ভারতের। অর্থ্যাত ভারত যে ক্রমশ উন্নতির দিকে এগোচ্ছে তা ক্রোয়েশিয়ান কোচের বক্তব্য থেকে স্পষ্ট।
একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে স্টিমাচ বলেন, 'ভারত বিশ্ব ফুটবলের একটি দৈত্য অবশ্যই এখন তার ঘুম ভেঙে গিয়েছে। কিন্তু আমি মনে করি এশিয়ার শীর্ষ ১০টি দেশের মধ্য আমাদের আরও চার বছর সময় লাগবে।' ২০১৯ সালে স্টিমাচ ভারতীয় দলের দায়িত্ব নেন।
এই সময়কালে ভারতীয় দলটি তিন দশকের মধ্যে মাত্র দুইবার ফিফা ক্রমতালিকায় ১০০ স্থানের মধ্যে জায়গা করে নিতে সক্ষম হয়েছিল। সুনীলরা বর্তমানে ফিফা ক্রমতালিকায় ১০২ নম্বর স্থান রয়েছেন, এবং তাদের পঞ্চম এশিয়ান কাপ অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে।
এবারও এশিয়ান কাপে কঠিন প্রতিপক্ষদের বিরুদ্ধে খেলতে হবে ভারতকে। কিন্তু এবারও যে খুব ভালো ফল হওয়া কঠিন তার আগাম সুরও শোনা গেল কোচের কথাতেই। স্টিমাচ বলেছেন, প্রস্তুতির জন্য অল্প সময় আমাদের হাতে রয়েছে। ফলে বড় ফলাফল আশা করা কঠিন।
রক্ষণ নিয়ে কিন্তু বাড়তি ভাবনা থাকবে ইগরের কারণ চোটের জন্য নেই আনোয়ার আলি। এএফসি কাপে ওডিশার বিরুদ্ধে প্রথম পর্বের ম্যাচে চোট পেয়েছিলেলন আনোয়ার। তারপর থেকে মাঠে ফিরতে পারেননি মোহনবাগান এসজির ডিফেন্ডার। দলের সঙ্গে এলেও চোটের সমস্যায় রয়েছেন সাহাল আব্দুল সামাদও। ফলে দল গঠন নিয়ে সমস্যায় পড়তে হতে পারে স্টিমাচ। এই দুই ফুটবলারের অভাব পূরণ করাই বড় চ্যালেঞ্জ ইগরের কাছে।












Click it and Unblock the Notifications