ভারতে ফের আসার প্রতিশ্রুতি মেসির! টি২০ বিশ্বকাপের টিকিট, জার্সি ও স্মারক ব্যাট দিলেন জয় শাহ
কলকাতায় ব্যাপক বিশৃঙ্খলা দিয়ে শুরু হলেও হায়দরাবাদ, মুম্বইয়ের পর দিল্লি সাক্ষী থাকল মেসি ম্যাজিকের। রাজধানীতেও দারুণ সফল লিওনেল মেসির গোট ইন্ডিয়া ট্যুর।
কুয়াশা ও দূষণের কারণে মেসির বিমান নির্ধারিত সময়ের চেয়ে অনেক দেরিতে দিল্লি পৌঁছয়। ফলে পূর্বনির্ধারিত সূচিতে বেশ কিছু রদবদল আনতে হয়। মেসির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ হয়নি। তবে মেসির হাতে টি২০ বিশ্বকাপের টিকিট তুলে দেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ।

আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আধ ঘণ্টার মধ্যে ভক্তদের জন্য সারা জীবনের অবিস্মরণীয় স্মৃতি উপহার দিয়ে গেলেন মেসি। দিলেন ফের ভারতে আসার প্রতিশ্রুতি। অরুণ জেটলি স্টেডিয়ামে এদিন ক্রিকেটের বদলে ফুটবলেই ছিল মূল আকর্ষণ। হাজারো উৎসুক ভক্ত ভিড় জমিয়েছিলেন সেই মানুষটির এক ঝলক দেখার জন্য, যিনি মাঠে এমন সব কাজ করেন যা প্রায়শই মানবীয় ধারণার অতীত।
মেসি যখন মাইক হাতে নিয়ে বিশাল জনসমাবেশকে উদ্দেশ করে কথা বলতে শুরু করেন, তখন মেসি-ম্যানিয়ার উত্তেজনা চরমে ওঠে। উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, আইসিসি চেয়ারম্যান জয় শাহ এবং ভারতের প্রাক্তন ফুটবল অধিনায়ক বাইচুং ভুটিয়া-সহ আরও অনেকে।
মেসি জনতার উদ্দেশে বলেন, "ভারতে এই ক'দিন আপনাদের কাছ থেকে এত ভালোবাসা ও স্নেহ পেয়ে আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই। এটি সত্যিই আমাদের জন্য একটি সুন্দর অভিজ্ঞতা ছিল, যা আমরা সবার সাথে ভাগ করে নিতে পেরেছি।"
স্প্যানিশ ভাষায় কথা বলছিলেন মেসি। তা দর্শকাসনে থাকা অধিকাংশ মানুষ বুঝতে পারেননি। তা সত্ত্বেও ভক্তদের মধ্যে উন্মাদনা ছিল চরমে। মেসি বলেন, "যদিও সফরটি সংক্ষিপ্ত ও তীব্র ছিল, এই অসাধারণ ভালোবাসা সরাসরি গ্রহণ করা ছিল অবিশ্বাস্য। আমি জানতাম এই ভালোবাসা আছে, কিন্তু সরাসরি এটি পাওয়াটা ছিল আশ্চর্যজনক। এই ক'দিন তারা আমাদের জন্য যা করেছে, তা এক অসাধারণ অভিজ্ঞতা। তাই আমরা এই সব ভালোবাসা নিজেদের সঙ্গে নিয়ে ফিরছি, এবং একদিন আমরা নিশ্চয়ই ফিরে আসব-হয়তো একটি ম্যাচ খেলার জন্য বা অন্য কোনও উপলক্ষে। কিন্তু আমরা নিশ্চিত, ভারতে আবার আসব। আপনাদের অনেক ধন্যবাদ।"
কোটলার গ্যালারিতে হাজারো দর্শক, গুটিকয়েক ভারতীয় সেলিব্রিটি এবং বিশিষ্ট ব্যক্তিরা পৃথিবীর অন্যতম স্বীকৃত ও প্রভাবশালী ক্রীড়াবিদকে এমন জমকালো আয়োজনে বরণ করার উচ্ছ্বাসে মেতে ওঠেন। তাঁরা সম্ভবত মেসির অপ্রাকৃত প্রতিভা, তাঁর বিনয় এবং গত দুই দশকে ফুটবলে তাঁর অসামান্য প্রভাবের দ্বারা অভিভূত, আবিষ্ট হয়েছিলেন।
মাঠে এসে মেসি হাসিমুখে একবার ঘুরে দেখেন এবং সেলিব্রিটি ম্যাচ শেষ হওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন। গ্যালারিতে উপস্থিত অনেক দর্শক ১০ নম্বর জার্সি পরা বিখ্যাত নীল-সাদা আর্জেন্তিনার জার্সিতে একটানা তাঁর নাম জপ করছিল। মেসি গ্যালারির দিকে হাত নাড়েন, যা তিনি কলকাতায় করার চেষ্টা করেছিলেন কিন্তু ভিড়ের কারণে পারেননি। কারণ সেখানে রাজনীতিবিদ এবং তাঁদের সহযোগীরা ভিড় করায় পরিস্থিতি ভিন্ন ছিল।
মেসি তাঁর ইন্টার মায়ামি সতীর্থ লুইস সুয়ারেজ এবং রডরিগো দে পলের সঙ্গে মাঝে মাঝে বল গ্যালারিতে কিক করছিলেন। প্রায় ২৫,০০০ দর্শক এই আয়োজনে উপস্থিত ছিলেন।
মেসি মিনার্ভা আকাদেমি দলকে সংবর্ধনা জানান এবং শিশুদের সঙ্গে ছবি তোলার পর তাদের সঙ্গে ফুটবল খেলেন। মেসি, সুয়ারেজ, রডরিগো শিশুদের সঙ্গে হাত মেলান এবং হাসিমুখে শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানের সময় জয় শাহ মেসিকে ১০ নম্বর জার্সি পরা একটি ভারতীয় ক্রিকেট দলের জার্সি উপহার দেন। সুয়ারেজকে ৯ নম্বর জার্সি এবং ডি পলকে ৭ নম্বর জার্সি দেওয়া হয়।
এদিকে, সকালের দিকে দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ৪৩২-এর উদ্বেগজনক স্তরে পৌঁছায়। মুখ্যমন্ত্রী গুপ্তা ঘটনাস্থলে পৌঁছলে গ্যালারি থেকে কয়েকজনকে "AQI, AQI" বলে স্লোগান দিতে শোনা যায়।
রাজধানীতে চার্টার ফ্লাইট সকাল ১০টা ৪৫ মিনিটে অবতরণের কথা থাকলেও, কুয়াশার কারণে শেষমেশ বেলা আড়াইটেয় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন মেসিরা। সেখান থেকে সরাসরি লীলা প্যালেস হোটেলে যান, যেখানে তিনি নির্বাচিত কিছু ব্যক্তিবর্গের সঙ্গে 'মিট অ্যান্ড গ্রিট' সেশনে অংশ নেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications