শেষ মুহূর্তের গোলে পঞ্জাবের বিরুদ্ধে ড্র করল মোহনবাগান
শেষ মুহূর্তের গোলে পঞ্জাবের বিরুদ্ধে ড্র করল মোহনবাগান
লুধিয়ানায় পঞ্জাব এফসির বিরুদ্ধে শেষ মুহূর্তের গোলে এক পয়েন্ট পকেটে পুরল মোহনবাগান। সোমবার ভারী বৃষ্টির কারণে এই ম্যাচ হওয়া নিয়ে আশঙ্কা তৈরি হলেও এদিন ম্যাচ হয়েছে। লড়াইয়ের শুরুতেই প্রাক্তন ক্লাবের বিরুদ্ধে গোল করে ঘরের মাঠে দিপান্ডা ডিকা এদিন পঞ্জাব এফসিকে এগিয়ে দেন। ৮৭ মিনিট পর্যন্ত ম্যাচে পিছিয়ে থাকা অবস্থায় এরপর শুভ ঘোষের গোলে ৮৮ মিনিটে সমতা ফেরায় মোহনবাগান। ম্যাচ শেষ হয় ১-১ অবস্থায়। ডার্বি যুদ্ধে মাঠে নামার আগে পঞ্জাব ম্যাচ থেকে ১ পয়েন্ট, মোহনবাগানকে স্বস্তি দিল বলা চলে।

এদিন গোল মিসের রোগের কারণে হারতে হারতে ভরাডুবি বাঁচাল মোহনবাগান।ম্যাচে এদিন কিবু ভিকুনার দল একাধিক সহজ গোলের সুযোগ হাতছাড়া করে।
ম্যাচ ড্রয়ের ফলে ৭ ম্যাচ শেষে ১৪ পয়েন্ট নিয়ে এখন লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে মোহনবাগান। লিগে ৪টি জয়, ২ড্র ও ১টি ম্যাচ হেরেছে কিবু ভিকুনার দল। ফলে লিগের শীর্ষস্থানে থেকে ডার্বি ম্যাচে মাঠে নামতে চলেছে মোহনবাগান।
ঘরের মাঠে মেরিনার্সের বিরুদ্ধে ১ পয়ন্ট নেওয়ার পর ৮ ম্যাচ শেষে পঞ্জাব এফসিকে ১১ পয়েন্ট নিয়ে লিগের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে ইস্টবেঙ্গল ৫ ম্যাচ থেকে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৪ নম্বরে রয়েছে। ১৯ ডার্বি ম্যাচে মুখোমুখি হচ্ছে ইস্ট-মোহন। তার আগে বুধবার কল্যাণীতে গোকুলামের বিরুদ্ধে ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল।












Click it and Unblock the Notifications