আইলিগ : বেঙ্গালুরু এফসিকে ৩-১ গোলে হারাল ইস্টবেঙ্গল
আই লিগের গতবারের চ্যাম্পিয়ান বেঙ্গালুরু এফসিকে শনিবার শ্রী কান্তিরভা স্টেডিয়ামে ৩-১ গোলে হারাল ইস্ট বেঙ্গল।
বেঙ্গালুরু, ২৫ ফেব্রুয়ারি : আই লিগেরগতবারের চ্যাম্পিয়ান বেঙ্গালুরু এফসিকে শনিবার শ্রী কান্তিরভা স্টেডিয়ামে ৩-১ গোলে হারাল ইস্ট বেঙ্গল।
ইভান বুকেনিয়া ইস্টবেঙ্গলের হয়ে ২৩ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন। এর পর ৫৪ ও ৬০ মিনিটে দুটি গোল করেন রবিন সিং।

৮৫ তম মিনিটে বেঙ্গালুরু এফসির তরফে সি কে বিনীত একটি গোল করে ব্যবধান কমালেও ম্যাচে রাশ ধরতে পারেনি বেঙ্গালুরুর দল।
আই লিগের চার্টের শীর্ষে এই মুহূর্তে রয়েছে ইস্টবেঙ্গল। ১১ টি ম্যাচ থেকে ২৪ পয়েন্ট সংগ্রহ করেছে তারা। এক পয়েন্ট পিছিয়ে রয়েছে আইজল এফসি। বেঙ্গালুরু এফসি ১০ ম্যাচে ১৩ পয়েন্ট পেয়ে আছে পঞ্চম স্থানে।












Click it and Unblock the Notifications