সঠিক সময়ে ছন্দে মশাল বাহিনী, এবার কি কাটবে ১৫ বছরের খরা - শুরু হচ্ছে শেষ ল্যাপের দৌড়
ইস্টবেঙ্গল বনাম নেরোকা এফসি আইলিগ ২০১৮-১৯-এর ম্যাচের প্রিভিউ।
দারুণ রোমাঞ্চকর সময়ের মধ্য দিয়ে যাচ্ছে আই লিগয প্রতি ম্যাচেই খেতাবের লড়াইয়ের সমীকরণটা পাল্টে যাচ্ছে। এখনও দারুণভাবে খেতাবের দৌড়ে থাকা ইস্টবেঙ্গল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) কলকাতার যুবভারতীতে মুখোমুখি হচ্ছে নেরোকা এফসির। আইলিগ ২০১৮-১৯'এর দ্বিতীয় ডার্বি জয়ের পর আর কোনও ভাবেই ছন্দ হারাতে রাজি নয় ইস্টবেঙ্গল।
খেতাবের দৌড়ে থাকা এতদিন অনেকটা এগিয়ে থাকা চেন্নাই এফসি বা চার্চিল ব্রাদার্স যখন ফর্ম পড়তে শুরু করেছে, সেই গুরুত্বপূর্ণ সময়েই ধীরে ধীরে ফর্মের শিখরে উঠতে শুরু করেছে লাল-হলুদ। তাদের প্রতিপক্ষ নেরোকা এফসিও কিন্তু ১১ রাউন্ডের পর্যন্ত ট্রফি জেতার দাবিদার ছিল। কিন্তু গত কয়েক ম্যাচে পিছিয়ে পড়েছে তারাও।

ইস্টবেঙ্গল দলের খবর
ডার্বি জয়ের পর ইস্টবেঙ্গল দল এখন সুখি পরিবার। অবশেষে লিগের শেষ ভাগে এসে দানা বাঁধতে শুরু করেছে ইস্টবেঙ্গলের খেলা। মেনেন্দেজের হাতে এখন সুস্থ অবস্থায় রয়েছেন ছয় বিদেশীই।
ডার্বির জেতা দলের থেকে একটিই পরিবর্তন করা হতে পারে দলে। প্রথম একদশে জবির সঙ্গে আক্রমণে জুটি বাঁধতে পারেন মেক্সিকান এস্কেদা। সেই ক্ষেত্রে বাইমে সরে যাবেন বা প্রান্তে। আর ডোভালকে দলের বাইরে বসতে হবে।
এই সপ্তাহের শুরুতে অনুশীলনে চোট পেয়েছিলেন রক্ষণের দুই খেলোয়াড় - চুলোভা ও অ্যাকোস্টা। তবে বুধবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার খবর, তাঁরা দুজনেই সুস্থ হয়ে গিয়েছেন এবং নেরোকার বিরুদ্ধে খেলবেন।

নেরোকা দলের খবর
মোহনবাগান ও চার্চিলের বিরুদ্ধে পর পর পরাজয় ও আইজলের বিরুদ্ধে ড্র করে কেথাবের দৌড় থেকে নেরোকা ছিটকেই গিয়েছে বলা চলে। শেষ ম্যাচে ইন্ডিয়ান অ্যারোজের বিরুদ্ধেও কাতসুমির ব্যক্তিগত দক্ষতার ঝলকে কোনওক্রমে ৩-২ গোলে জিতেছে।
মরসুমের শুরু থেকে ফর্মে নেই তাঁদের প্রধান স্ট্রাইকার ফেলিক্স চিডি। কাজেই বারেবারেই গোল করার সমস্যায় পড়েছে তারা। এই অভাব মেটাতে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতেবেঙ্গালুরু এফসি থেকে চেঞ্চো গিলেতসেন-কে লোন নিয়েছে তারা। গত মরসুমে চেঞ্চোই কিন্তু মিনর্ভার আইলিগ জয়ে মুখ্য ভূমিকা নিয়েছিলেন।

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ
ইস্টবেঙ্গল -রক্ষিত দাগার, মুলোভা, অ্যাকোস্টা, বোরহা গোমেজ, দানমাউইয়া, রালতে, আইদারা, হাইমে, এস্কেদা, জাস্টিন।
তারকা - জাস্টিন, বোরহা গোমেজ, এস্কেদা
নেরোকা - ললিত থাপা, অশোক সিং, এডুয়ার্দো ফেরেইরা, কালোন, থাংমুয়ানসাং, সুশীল মেইতেই, আরিয়ান উইলিয়ামস, সুভাষ সিং, কাতসুমি উসা, মালেমগাম্বা মেইতেই, চেঞ্চো।
তারকা - কাতসুমি উসা, এডুয়ার্দো ফেরেইরা, চেঞ্চো

শেষ সাক্ষাত ও সাম্প্রতিক ফর্ম
নেরোকার বিরুদ্ধে ম্যাচ দিয়েই আই লিগ অভিযান শুরু করেছিল মেনেন্দেজের দল। সেই ম্যাচে জোড়া গোল করে ২-০ ফলে জিতিয়েছিলেন এনরিকে এস্কেদা।
ইস্টবেঙ্গলের সাম্প্রতিক ফর্ম যখন উর্ধগামী, তখন প্রতি ম্যাচেই পিছিয়ে যাচ্ছে মণিপুরের ক্লাবটি।
ইস্টবেঙ্গল - জয়, জয়, হার, জয়, ড্র
নেরোকা এফসি - জয়, ড্র, হার, হার, জয়

কখন কোথায় দেখা যাবে?
ইস্টবেঙ্গল বনাম নেরোকা, আইলিগ ২০১৮-১৯
স্থান - যুবভারতী ক্রীড়াঙ্গন, কলকাতা
তারিখ - ৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার
সময় - বিকাল ৫টা
টিভি - স্টার স্পোর্টস ৩
অনলাইন - হটস্টার ও জিও টিভি
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications