নির্বাসিত জবি জাস্টিন! মাঠে জঘন্য আচরণ লাল-হলুদ ফুটবলারের, দেখুন সেই ঘটনার ভিডিও
আইলিগ ২০১৮-১৯'এর ম্যাচে আইজল এফসি খেলোয়াড় কারিম ওমোলোজাকে থুতু ছেটানোর জন্য ৬ ম্যাচ পর্যন্ত নির্বাসিত হতে পারেন ইস্টবেঙ্গলের স্ট্রাইকার জব্বি জাস্টিন।
ইস্টবেঙ্গলের খারাপ সময় কাটছেই না। খেতাব হাতচাড়া হওযার পর বৃস্পতিবার রাজধানীতে দ্বিতীয় হওয়ার লড়াইয়ে রিয়াল কাশ্মীর ম্যাচে খেলতে পারবেন না নর্ভরয়োগ্য স্ট্রাইকার জবি জাস্টিন। আইজল এফসি ম্যাচে করিম ওমোলোজার মুখে থুতু ছেটানোর জন্য তাঁকে নির্বাসিত করল সর্বভারতীয় ফুটবল ফডারেশন।

আইজল এফসি ম্যাচে ৭০তম মিনিটে জবি ফাউল করে প্রথম হলুদ কার্ড দেখেছিলেন ওমোলোজা। কিন্তু তারপর রেফারির সঙ্গে বাদানুবাদে জড়ানোয় রেফারি তাঁকে দ্বিতীয় হলুদ কার্ড ও ফলে লাল কার্ড দেখিয়ে বের করে দেন।
পরে ম্যাচের ফুটেজ দেখা যায়, ফাউল হওয়ার পরই জাস্টিন ওমোলোজার মুখে থুতু ছেটান। ফিফার নিয়মে সঙ্গে সঙ্গেই জবির লালকার্ড দেখার কথা। কিন্তু ঘটনাটি নজর এড়িয়ে যায় রেফারির। এই ঘটনা নিয়েই রেফারির সঙ্গে তর্কে জড়িয়েছিলেন ওমোলোজা।
<iframe src="https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fgowtam.pal%2Fvideos%2F2184171814983317%2F&show_text=0&width=560" width="560" height="494" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true" allowFullScreen="true"></iframe>
ম্যাচে জবি রক্ষা পেয়ে গেলেও খেলার পর আইজল এফসি ম্যাচের ফুটেজ সংগ্রহ করে ফেডারেশনের কাছে অভিযোগ জানায়। সেই ফুটেজ খতিয়ে দেখে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি। চুড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত জবি ও ওমোলোজা - দুজনকেই সাময়িক নির্বাসনে দেওয়া হয়েছে। তবে ফেডারেশন সূত্রের খবর ৬ ম্যাচ পর্যন্ত নির্বাসনের সাজা দেওয়া হতে পারে তাঁকে।












Click it and Unblock the Notifications