ISL 2023-24: অন লাইনে বিক্রি শুরু, কীভাবে কাটবেন আইএসএল ফাইনালের টিকিট? জানুন বিস্তারিত
লোকসভা ভোট এবং আইপিএলের ভরা বাজারেও কলকাতা জুড়ে লেটস ফুটবল। আগামী শনিবার আইএসএল ফাইনালে মোহনবাগান এসজি মুখোমুখি হবে মুম্বই সিটি এফসি। মরশুমের শুরুতেই ডুরান্ড কাপ জয়, মুম্বইকে হারিয়ে প্রথমবার লিগ শিল্ড জিতেছে হাবাসের ছেলেরা। এবার সবুজ মেরুনের লক্ষ্য ত্রি মুকুট। মঙ্গলবার থেকেই শুরু হয়ে গেল আইএসএল ফাইনালের টিকিট বিক্রি।
মঙ্গলবার থেকে আইএসএল ফাইনালের টিকিট বিক্রি শুরু হয়েছে। ১৫০,২০০,৩০০ ,৫০০টাকা মুল্যের টিকিট রাখা হয়েছে । অনলাইনে বুক মাই শো থেকে টিকিট বুক করতে পারবেন দর্শকরা। নির্দিষ্ট সাইটে গিয়ে ফাইনালেরর টিকিট বুক করতে পারবেন বাংলার ফুটবলপ্রেমীরা।

https://in.bookmyshow.com/kolkata/sports/isl-2024-final-mohun-bagan-vs-mumbai-city-fc/ET00396128 এই সাইটে গিয়ে আপনার পছন্দের মূল্য অনুযায়ী ক্লিক করলে দেখাবে কোন ব্লকের টিকিট পাবেন আপনি। তার পর সেই ব্লকের টিকিট কাটতে পারবেন।
তবে সমর্থকদের অভিযোগ অন লাইনে টিকিট ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই ১৫০, ২০০ টাকার টিকিট শেষ হয়ে গিয়েছে। অল্প সংখ্যাক টিকিই লন লাইনে ছাড়া হয়েছে। তবে অফ লাইনেও টিকিট বিক্রি করা হবে। কবে থেকে কোথায় অফ লাইনে টিকিট পাওয়া যাবে তা এখনও জানানো হয়নি।
লিগ শিল্ড জেতার ম্যাচে এই মুম্বইকেই হারিয়েছিল সবুজ-মেরুন ব্রিগেড। আরও একবার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ মোহনবাগানের সামনে। ঘরের মাঠে ৬২ হাজার দর্শকের সামনে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ সবুজ মেরুনের সামনে।
.@mohunbagansg 🆚 @MumbaiCityFC 👀🏆
— Indian Super League (@IndSuperLeague) April 30, 2024
Seize your chance & be a part of the #ISL history! 😍
Get your tickets for the grand #ISL10 Final here: https://t.co/L9cb7iHs5I#ISLFinal #ISLPlayoffs #LetsFootball #MBSG #MumbaiCityFC | @Sports18 pic.twitter.com/cSayRfXwHN
সেমিফাইলালের দ্বিতীয় পর্বেও মুম্বইয়ের দাপট বজায় রেখে ফাইনালে জায়গা করে নিয়েছে। আইএসএলের সেমিফাইনালের দ্বিতীয় লেগ দেখতে মাঠে উপস্থিত ছিলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। তাঁদের সামনেই মুম্বই ম্যাচ জিতে পৌঁছে গেল ফাইনালে। আইএসএল ফাইনাল হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে। ফাইনালের বল গড়াবে ৪ মে।
ISL 2023-24: আইএসএল ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টের সামনে মুম্বই সিটি এফসি, বিদায় গোয়ার
এই যুবভারতীতেই মুম্বই সিটি এফসিকে হারিয়ে আইএসএলের লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান এসজি। ফাইনালে মুখোমুখি ফের দুই দল।ম্যাচের আগে ছোট সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ারও পরিকল্পনা রয়েছে।ফাইনাল ম্যাচ ঘিরে এমনিতেই আকর্ষণ রয়েছে।আইএসএল ফাইনালে ট্রফি তুলে দেওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁকে ইতিমধ্যেই আয়োজক এফএসডিএল-র তরফ থেকে মাঠে আসার কথা বলা হয়েছে
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications