Durand Cup 2024: ডার্বিতে দুই প্রধান পাবে কত টিকিট? ডুরান্ড শুরুর আগে জানিয়ে দিলেন ক্রীড়ামন্ত্রী
অলিম্পিক্সের আবহেই শুরু হচ্ছে ডুরান্ড কাপ, আসন্ন মরশুমের প্রথম সর্বভারতীয় টুর্নামেন্ট ডুরান্ড কাপ শুরু হবে ২৭ জুলাই এবং চলবে ৩১ অগাস্ট পর্যন্ত। শতাব্দী প্রাচীন টুর্নামেন্টে একই গ্রুপে রয়েছে মোহনবাগান এসজি ও ইমামি ইস্টবেঙ্গল। ডার্বি ম্যাচ হবে ১৮ আগস্ট। সন্ধ্যা ৭টায় যুবভারতীতে বড় ম্যাচ শুরু হবে।
গতবার ডার্বি ম্যাচে টিকিট বন্টন নিয়ে বিস্তর জটিলতা হয়েছিল। গতবার ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার আগাম সতর্ক ডুরান্ড আয়োজকরা। বৃহস্পতিবার ডুরান্ড কমিটির পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে ডার্বি সহ তিন প্রধানের সব ম্যাচের টিকিট বন্টন নিয়ে বিস্তারিত ঘোষণা হল।

ইস্ট-মোহনের ডার্বি ম্যাচে দুই ক্লাবকে ৫ হাজার করে টিকিট দেওয়া হবে। পাশপাশি আইএফএকে দেওয়া হবে ১২০০ টিকিট। ডার্বি ছাড়াও যুবভারতীতে তিন প্রধানের খেলা থাকেলই একই সংখ্যক টিকিট বন্টন করা হবে। ইস্ট-মোহনের ডার্বিতে মহমেডানকে ২,৫০০ টিকিট দেওয়া হবে। তিন প্রধানের কিশোর ভারতীতে খেলা থাকলে সংশিষ্ট ক্লাবকে ২ হাজার টিকিট দেওয়া হবে। আইএফএ-কে দেওয়া হবে ৫০০ টিকিট।
ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, 'এবার একটা জিনিস খুব ভালো সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে টিকিটিগুলি দাম দিয়ে বিক্রি হবে, তার একটা অংশ অনালাইনে বিক্রি করা হবে, বাকি অংশ যে দলের ম্যাচ খাকবে সেই ক্লাবের কাউন্টার থেকে বিক্রি হবে। অর্থ্যাত মোহনবাগানের ম্যাচ হলে মোহনবাগান ক্লাব থেকে, ইস্টবেঙ্গল বা মহমেডানের খেলা থাকলে সেই ক্লাব থেকেই বিক্রি হবে। আমরা চাই সব দলের সমর্খকরা মাঠে আসুন।'
মোহনবাগান এসজির প্রথম ম্যাচ ২৭ জুলাই, কাশ্মীরের ডাউনটাউন হিরোজের বিরুদ্ধে, যুবভারতীতে। এ বছরের ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচ এটিই। তাদের দ্বিতীয় ম্যাচ ৮ অগাস্ট এয়ারফোর্সের বিরুদ্ধে এবং গ্রুপের শেষ ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ১৮ অগাস্ট সন্ধ্যা সাতটা থেকে। গ্রুপ পর্বে এটিই সর্বশেষ ম্যাচ। মোহনবাগান এসজির প্রথম ম্যাচ শুরু হবে সন্ধ্যা ছ'টায় ও দ্বিতীয় ম্যাচ বিকেল চারটে থেকে।
অন্যদিকে, ইস্টবেঙ্গল প্রথম ম্যাচে নামবে ২৯ জুলাই। প্রতিপক্ষ ইন্ডিয়ান এয়ারফোর্স। ইস্টবেঙ্গলের পরের ম্যাচ ৭ অগাস্ট। দ্বিতীয় ম্যাচে ডাউনটাউনের বিরুদ্ধে খেলবে লাল হলুদ। তাদের দ্বিতীয় ম্যাচটি হবে কিশোরভারতী ক্রীড়াঙ্গনে। লাল-হলুদ বাহিনীর সব ম্যাচই শুরু হবে সন্ধ্যা সাতটায়।
মহামেডান এসসি আছে গ্রুপ 'বি'-তে। এই গ্রুপে আছে বেঙ্গালুরু এফসি, ইন্টার কাশী ও ইন্ডিয়ান নেভি। ২৮ জুলাই সাদা-কালো জার্সিধারীদের প্রথম ম্যাচ ইন্টার কাশীর বিরুদ্ধে। ৬ আগস্ট সন্ধ্যা ৭টায় বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ যুবভারতীতে। আর গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচ ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে। ১৩ আগস্ট কিশোর ভারতীতে খেলা শুরু বিকেল ৪টে থেকে।
ডুরান্ডে এবার অংশ নিচ্ছে ২৪ দল। মোহনবাগান, ইস্টবেঙ্গল রয়েছে এ গ্রুপে। প্রসঙ্গত এ, বি ও সি গ্রুপের খেলা হবে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গন ও কিশোরভারতী স্টেডিয়ামে। আর গ্রুপ ডি-র ম্যাচ হবে জামশেদপুরে, গ্রুপ ই-র ম্যাচ হবে অসমের কোকরাঝারে এবং গ্রুপ এফ-এর ম্যাচ হবে শিলংয়ে।
এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি ডুরান্ড কাপ অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল আর সি শ্রীকান্ত,ভিএসএম, ডুরান্ড কাপ অর্গানাইজিং কমিটির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল আর এ মোগে, ক্রীড়া দপ্তরের প্রধান সচিব শ্রী রাজেশ সিনহা।গতবারও ডুরান্ড কাপের ম্যাচ সরাসরি টেলিকাস্ট করা হয়েছিল। এবারও হবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications