Copa America: দক্ষিণ আমেরিকার বাইরে দ্বিতীয়বার বসছে কোপার আসর, আয়োজক দেশের খেতাব জয়ের তালিকা দেখুন
আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরই শুরু হয়ে যাবে কোপা আমেরিকা। ল্যাতিন আমেরিকার ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই।এই টুর্নামেন্টের ইতিহাস শতবর্ষ প্রাচীন। ইউরো যদি গতি এবং গ্ল্যামারের খেলা হয়, তবে কোপা আমেরিক অবশ্যই শৈল্পিক ফুটবল। এই নিয়ে দক্ষিণ আমেরিকার বাইরে আয়োজিত হচ্ছে এই টুর্নামেন্ট। এবার আয়োজক দেশ আমেরিকা। অতীতে আয়োজক দেশ হিসাবে কোপা জিতেছে কোন দেশগুলি? সেই তথ্যই তুলে ধরা হল এই প্রতিবেদনে।
কোপা আমেরিকা জয়ের নিরিখে শীর্ষে আছে আর্জেন্টিনা এবং উরুগুয়ে। এই দুই দেশই ১৫ বার করে কোপা আমেরিকার খেতাব জিতেছে। এরমধ্যে আর্জেন্টিন আয়োজক দেশ হিসাবে ছয় বার মহাদেশের সেরা হয়েছে। ১৯২১, ১৯২৫, ১৯২৯, ১৯৩৭, ১৯৪৬ এবং ১৯৫৯ সালে আয়োজক হিসাবে খেতাব ঘরে তুলেছে আর্জেন্টিনা। মোট ৯বার কোপা আয়োজন করে আর্জেন্টিনা।

ব্রাজিল দল মোট ৯ বার কোপা চ্যাম্পিয়ন হয়েছে এরমধ্যে ৫ বারই নিজেদের দেশে চ্যাম্পিয়ন হয়েছে। আয়োজক দেশ হিসাবে ব্রাজিল চ্যাম্পিয়ন হয়েছে ১৯১৯, ১৯২২, ১৯৪৯, ১৯৮৯, ২০১৯ সালে। এছাড়া পেরু দুই বার চ্যাম্পিয়ন হয়েছে এরমধ্যে ১৯৩৯ সালে তারা ঘরের মাঠে ট্রফি জেতে।
চিলি দুইবার চ্যাম্পিয়ন হয়েছে, ২০১৫ সালে তারা ঘরের মাঠে চ্যাম্পিয়ন হয়। বলিভিয়া ১৯৬৩ সালে একবারই চ্যাম্পিয়ন হয় নিজেদের ঘরের মাঠে। কলম্বিয়া ২০০১ সালে আয়োজক দেশ হিসাবে মহাদেশীয় খেতাব ঘরে তোলে।
এরআগে ২০১৬ সালে শতবর্ষের কোপা আমেরিকা আয়োজিত হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে। এরআগেও মার্কিন যুক্তরাষ্ট্র এই টুর্নামেন্টে খেলেছিল। এবারও তারা অংশ নিচ্ছে।
মার্কিন যুক্তরাষ্ট্রে বসতে চলেছে কোপা আমেরিকার আসর। ২১ জুন ভারতীয় সময় ভোর সাড়ে পাঁচটায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্তিনা ও কানাডা।আর্জেন্তিনার সঙ্গে গ্রুপ এ-তে রয়েছে কানাডা, চিলি ও পেরু।












Click it and Unblock the Notifications